বিশ্বকাপের আগে অধিনায়কত্ব পেলেন রশিদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সংক্ষিপ্ত সংস্করণের নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। রশিদ খানকেই নতুন এই সংস্করণের নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে এসিবি। ডেপুটি হিসেবে থাকছেন মির্ডল অর্ডার ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরান।

গতকাল মঙ্গলবার (৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আফগানিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে রশিদ খানের নাম ঘোষণা করেছে এসিবি।

অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে রশিদ খান বলেন,”আমি মনেপ্রাণে বিশ্বাস করি, একজন অধিনায়ক ততটাই ভালো, তার দল যতটা ভালো। এই আফগানিস্তান আমাকে ‘রশিদ খান’ পরিচয় দিয়েছে। এবং এখন আমার দায়িত্ব দেশ ও দলের সেবা করা। আমার উপর বিশ্বাস ও ভরসা রাখার জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। এটা স্বপ্নের মতো একটা যাত্রা এবং সমর্থকরা আমার চাবিকাঠি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »