নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কাঁধের ইনজুরির কারণে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে পারেননি দিল্লি ক্যাপিটেলসের অধিনায়ক শ্রেয়ার আইয়ার। তবে স্থগিত হওয়া আইপিএল এবার সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে। আর সেখানেই খেলতে আশাবাদী দিল্লির এই অধিনায়ক।
কাঁধে গুরুতর চোট পাওয়াই আইয়ারকে যেতে হয় অস্ত্রপচারের নিচে। আইপিএল স্থগিত না হলে হয়তো এবারের আসরে দেখা যেত না তাকে। কিন্তু এখন আবারো খেলতে পারেন দিল্লির অধিনায়ক।আইপিএল শুরু হবে আগামী সেপ্টেম্বরে। তার আগেই ইনজুরি থেকে সেরে উঠবেন আইয়ার এমনটাই জানিয়েছেন তিনি নিজেই।
আইয়ার বলেন,”হ্যাঁ আমার কাঁধ এখন ভালো আবস্থানে রয়েছে। আমার মনে হয় সুস্থ হবার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এখন এটা একদম শেষ পর্যায়ে আছে। তাই আশা করছি আর ১ মাস লাগবে পুরোপুরি সুস্থ হতে এবং অবশ্যই অনুশীলন চালিয়ে যাব। আমি আশা করি আইপিএলের বাকি অংশে খেলব।”
আইয়ারেরে অনুপস্থিতিতে দিল্লির অধিনায়কত্ব সামলেছেন ঋষভ পান্ত। তবে তিনি ফিরলে আবারো কি অধিনায়কত্ব করবেন কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজির ওপর ছেড়ে দিয়েছেন আইয়ার। তার একমাত্র লক্ষ্য দিল্লিকে ট্রফি জেতানো।
আইয়ার বলেন,”অধিনায়কত্ব নিয়ে আমি কিছুই জানি না। এটা পুরপুরি ফ্র্যাঞ্চাইজির হাতে। দল এখন পর্যন্ত ভালোই করেছেন এবং আমরা টেবিলের শীর্ষে রয়েছি। আর এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়। আমার একমাত্র লক্ষ্য আইপিএল ট্রফি উচিয়ে ধরা যা দিল্লি কখনোই করতে পারেনি।”
