শামিমকে ‘বড় খেলোয়াড়’ হিসেবে মনে করছেন রুবেল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফর্মমেন্স করে আসন্ন জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন শামিম হোসেন পাটোয়ারি। তাকে নিয়ে অন্য সবার মতই বেশ আশাবাদী জাতীয় দলের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন।

২০ বছর বয়সী এই তরুণ ব্যাট হাতে মারকুটে ভূমিকায় থাকেন। ক্ষিপ্র গতির ফিল্ডিং আর কার্যকরী বোলিং মিলিয়ে শামিম যেন অনন্য এক ‘প্যাকেজ’।

শামিম টি-টোয়েন্টি দলে জায়গা পেলেও জায়গা হয়নি রুবেলের। তবে ওয়ানডে দলের স্কোয়াডে থাকা রুবেল শামিমের প্রশংসায় পঞ্চমুখ হতে ভুল করলেন না।

তিনি বলেন,”শামিম পাটোয়ারি খুব ভালো খেলোয়াড়, বড় খেলোয়াড়। বড় বড় ছয় মারতে পারে, আমরা সবাই জানি। ওর খেলা দেখেছি, নিজেও ওর সাথে খেলেছি। অবশ্যই ও মেধাবী ক্রিকেটার।’’

শামিমের স্কিল ও সামর্থ্যের কারণে তার ভালো করার ব্যাপারে আশাবাদী রুবেল। জানালেন, প্রয়োজন অনুযায়ী শামিমকে সহায়তা করবেন তিনি।

রুবেল বলেন,”আমি আশাবাদী ও ইনশাআল্লাহ খুব ভালো খেলবে। আমি যেহেতু বোলার, কোনো বিষয় নিয়ে যদি আমাকে জিজ্ঞেস করে অবশ্যই সিনিয়র হিসেবে আমি সহায়তা, আমার অভিজ্ঞতা তার সাথে ভাগ করব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »