বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটাই বড় মঞ্চ- স্টার্ক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি বছরই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই ফরম্যাট মাঠে গড়ানোর আগে সবদেশই এই ফরম্যাট নিয়ে বাড়তি মনোযোগী রয়েছে। তাইতো বর্তমানে অস্ট্রেলিয়া দল ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে।

ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। আর বিশ্বকাপের আগে এ সব সিরিজ প্রস্তুতির মঞ্চ হিসেবেই দেখছেন অজি পেসার মিচেল স্টার্ক।

এ বিষয়ে স্টার্ক বলেন,”এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়ার। আমার মনে হয় না গেল ৪ বছরে এতো অল্প সময়ের ভেতর আমি কখনও ১০টা ম্যাচ একসঙ্গে খেলেছি। এটা হলে ভালোই হবে আমি ছন্দে ফিরতে পারব দ্রুতই। গ্রীষ্মের শেষে আমি পুরোপুরি মনোযোগী ছিলাম লাল বলের ক্রিকেটে। এখন শুধুই সাদা বলের খেলা। আগামী কয়েকমাস এ নিয়েই থাকতে হবে। আমাদের ছোট ছোট স্পেলে বল করতে হবে, আরও মনোযোগী হতে হবে। ফরম্যাট বদলাতে আমার প্রস্তুতির ধরণ অতোবেশি বদলায় না। তারপরও অনেক পরিকল্পনা করতে হবে এবং বাড়তি মনোযোগ দিতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »