অবসরের চিন্তা এখনই করছেন না টেলর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার রস টেইলর সম্প্র‍তি তার ক্যারিয়ারের প্রথম আইসিসি শিরোপা জয় করেছে। প্রায় এক যুগ ২২ গজ দাপিয়ে বেড়ানো এই কিউই ক্রিকেটারের বয়স বর্তমানে ৩৭। তবে অবসর নিয়ে এখনি কোনো পরিকল্পনা নেই এই ব্যাটসম্যানের। তিনি বলেছেন তিনি ক্রিকেটটা উপভোগ করছেন এবং এই ক্তিনি যতদিন সম্ভব খেলা চালিয়ে যেতে চান।

টেইলর বলেন, “এখন আমার মনযোগের কেন্দ্রবিন্দুতে শুধু একটাই ভাবনা, কিভাবে আগামী ১০ দিন (কোয়ারান্টাইন) যত দ্রুত সম্ভব পার করা যায়। কেবল পরিবার এবং বন্ধুদের দেখার জন্য অধীর অপেক্ষায় আছি। আমি নিশ্চিত আগামী সপ্তাহগুলোতে এই ধরনের (অবসব বিষয়ক আলোচনা) আলোচনা হবে, যেখানে আমরা সকলেই এবং নিউজিল্যান্ড ক্রিকেটও থাকবে।”

টেইলর মনে করেন অবসর অবশ্যই নিতে হবে। তবে তিনি এখনো যেহেতু ক্রিকেটকে অনুভব করছেন। এখনো ক্রিকেট চালিয়ে যাবার মতো ফিটনেস তার আছে। সেদিক বিবেচনায় তিনি আরো কিছুদিন খেলা চালিয়ে যেতে চান। সেটা ঘরোয়া হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেট।

এই ব্যাপারে টেইলর বলেন, “আমি এখনও ক্রিকেট খেলতে ভালোবাসি, এখনও শিখতে চাই এবং উন্নতি করতে চাই। আমি মনে করি এটা একটা ভালো দিক। এই মুহুর্তে এসে আমি কেবল ক্রিকেট খেলে যেতে চাই, সেটা যেকোন পর্যায়েরই হোক না কেন।”

“আপনি যখন আমার বয়সে আসবেন, তখন আপনার বয়স নিয়ে কথা আসবেই। এটা এমন যে, এখন আমার পুরো ক্যারিয়ার নিয়েই ভাবতে হবে। আমার মনে হয়, যখন বয়স বেড়ে যায় তখন আক্রমণের জন্য সেটা সবচেয়ে সহজ লক্ষ্য হয়ে দাঁড়ায়। কিন্তু আমি এখনও ক্রিকেট খেলতে ভালোবাসি। আমি মনে করি, মাঠ ও মাঠের বাইরে ক্রিকেটকে এখনও আমার অনেক কিছু দেওয়ার আছে।” যোগ করেন টেলর।

আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে নিউজিল্যান্ড ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক তিনি। ১০৮ টেস্টে ৪৫.৮৪ গড়ে ৭৫৬৪ রান এবং ওয়ানডেতে ২৩৩টি ম্যাচ খেলে করেছেন ৮৫৭৬ রান। টেস্টে ১৯টি ও ওয়ানডেতে ২১টি সেঞ্চুরি মালিক তিনি। ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট দাপিয়ে বেড়ানো এই ক্রিকেটার নিঃসন্দেহে নিউজিল্যান্ড ক্রিকেটে সর্বকালের সেরা একজন ক্রিকেটার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »