নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ডিপিএল থেকেই চোটে ভুগছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। পরবর্তীতে ডিপিএলের সুপার লিগ খেলতে পারেননি এই ওপেনার। শঙ্কা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে খেলা নিয়েও। তবে শঙ্কা সত্যি হতে চলেছে বাংলাদেশের একমাত্র টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন নিয়মিত এই ওপেনার। গতকাল প্রস্তুতি ম্যাচে চোট বাড়ায় নতুন করে তামিমকে নিয়ে শঙ্কা আছে গোটা সফর জুড়েই।
বিশেষ এক সূত্রে জানা গিয়েছে পুরনো হাঁটুর চোটের কারণে তামিমকে নিয়ে দল ঝুঁকি নিতে চায়নি, তাই প্রস্তুতি ম্যাচের স্কোয়াডেও ছিলেন না তিনি। তবে সবাইকে অবাক করে দিয়ে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
