হেরাথের মানসিক সমর্থনে খুশি মিরাজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সদ্য নিযুক্ত বাংলাদেশের স্পিন কোচ শ্রীলংকান সাবেক বোলার রঙ্গনা হেরাথ। ড্যানিয়েল ভেটরির বদলি হিসেবে রঙ্গনা হেরাথকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়ার হিসাবে একজন সফল বোলার ছিলেন রঙ্গনা। তাকে কোচ হিসাবে পেয়ে উচ্ছ্বসিত মেয়েদি হাসান মিরাজ। তার দাবি হেরাথ মানসিকভাবে বেশ শক্তিশালী । সেই সঙ্গে তাঁর কাছে থেকে মানসিক সমর্থন পাওয়ায় খুশি মিরাজ।

স্পিন কোচের দায়িত্ব পাওয়ার পর জিম্বাবুয়ে সফরে গিয়ে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন হেরাথ। সেখানে গিয়ে ইতোমধ্যে বাংলাদেশের স্পিনারদের নিয়ে কাজ শুরু করেছেন তিনি। তরুণদের সঙ্গে নিজের সুদীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা ভাগাভাগি করছেন। স্পিনারদের কৌশলগত দিক নিয়েও কাজ করছেন তিনি। মিরাজের বিশ্বাস হেরাথ স্পিনারদের যে কৌশলগুলো দেখাচ্ছে সেগুলো কাজে লাগাতে পারলে তাঁদের জন্য উপকার হবে।

এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমাদের নতুন যে স্পিন কোচ আছে, সে অবশ্যই আমাদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করে নিচ্ছে। অবশ্যই তিনি অনেক সফল বোলার। আমাদের সঙ্গে তিন চার দিন কাজ করেছে। আমাদের সঙ্গে কথা বলেছে। আমাদের টেকনিক্যাল ও ট্যাকটিকাল যেসব দিক নিয়ে তিনি কাজ করছেন, এসব যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে।’

তিনি আরও বলেন, ‘আরেকটা জিনিস, তিনি মানসিকভাবে অনেক শক্তিশালী। মানসিক সমর্থনটাও তাঁর কাছ থেকে আমরা পাই। জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তিনি যেসব কৌশল আমাদের দেখাচ্ছেন, এসব যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে খুব উপকার হবে।’

জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা দারুণ ব্যাটিং করেছে। প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ব্যাটিংয়ে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ৩১৩ রান সংগ্রহ করেছিল সফরকারীরা। যেখানে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসান। ব্যাটসম্যানরা এভাবে খেলতে পারলে টেস্টে অনেক রান করতে বলে বিশ্বাস করেন মিরাজ।

তিনি বলেন, ‘আমাদের ব্যাটসম্যানরা অনেক ইতিবাচক ক্রিকেট খেলেছে। যা আমাদের টেস্ট ম্যাচে অনেক আত্মবিশ্বাস দেবে। যেভাবে খেলেছে সেভাবে যদি খেলতে পারি তাহলে ব্যাটসম্যানরা ভালো খেলবে। অনেক রান করতে পারবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »