নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মাঠ সবসময় পেস বান্ধব ও বাউন্সিং উইকেট থাকে। যে কারণে উপমহাদেশে যখন স্পিন বান্ধব উইকেটে খেলা হয় তখন ব্যাটসম্যানদের জন্য একটু কঠিনই হয়ে যায়।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর শুরুর আগে স্টিভেন স্মিথ জানিয়েছেন, উপমহাদেশে টেস্ট খেলাটা একজন ক্রিকেটারের জন্য মানসিক, শারীরিক ও আবেগগতভাবে চ্যালেঞ্জিং। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক মনে করেন, উপমহাদেশে একজন ক্রিকেটারকে আসল পরীক্ষা দিতে হয়।
এ প্রসঙ্গে স্মিথ বলেন,”আমি ফিউচার ট্যুর প্রোগ্রামটি দেখেছি এবং এটি খুবই ব্যস্ত। এখানে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। স্পষ্টতই অ্যাশেজ এবং তারপরে উপমহাদেশের সফরগুলো, বিশেষ করে টেস্ট ক্রিকেটে তারা আপনাকে শারীরিক, মানসিক এবং আবেগগতভাবে চ্যালেঞ্জ জানায়। এগুলো দারুণ সফর এবং তাঁরা আপনাকে একজন খেলোয়াড় হিসেবে পরীক্ষা করবে। অবশ্যই, আমি এটির দিকে তাকিয়ে আছি।’’
স্মিথ আরো বলেন,”এটি (টেস্ট চ্যাম্পিয়নশিপ) ভালো একটি ধারণা। এখানে প্রতিটি খেলায় আপনাকে জড়িত থাকতে হবে, আমি মনে করি এটা দারুণ ব্যাপার। ফাইনালে উঠতে না পারায় আমরা স্পষ্টতই হতাশ হয়েছি। গত কয়েক বছর ধরে আমরা এটাকে কোথায় নিয়ে যেতে চেয়েছি সেটা বলেছি। কিন্তু আমরা পারিনি। তবে দল হিসেবে আমরা আরও কিছু কাজ করে সেরা হওয়ার জন্য দ্বিতীয় সুযোগ পেয়েছি।”
