নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে সিরিজ জিতল সফরকারী সাউথ আফ্রিকা। জয় দিয়ে সিরিজ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ জিতে এগিয়ে যায় সাউথ আফ্রিকা। চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়ে ২-২ সমতায় ফেরে স্বাগতিকরা। ৫ম ম্যাচে অঘোষিত ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ২৫ রানে হারিয়েছে সাউথ আফ্রিকা।
গ্রানাডায় সেন্ট জর্জ স্টিডিয়ামে সিরিজ নির্ধারনী ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান করে সাউথ আফ্রিকা। ডি কক এর সাথে ওপেন করতে নেমে ব্যর্থ হন দলীয় ক্যাপ্টেন টেম্বা বাভুমা। ইনিংসে তৃতীয় বলেই বাভুমাকে ০(৩) ফিরিয়ে দেন ফিডেল এডওয়ার্ডস।দ্বিতীয় উইকেটে এইডেন মারক্রামকে সঙ্গে নিয়ে ৮২ বলে ১২৮ রানের জুটি গড়েন কুইন্টন ডি কক। ৪২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬০ রান করে ডি ককের বিদায়ের ভাঙে এই জুটি। ১৪.১ ওভারে দলীয় ১২৮ রানে ফেরেন তিনি।
ডি কক ফিরে গেলেও রানের চাকা সচল রাখেন মারক্রাম এবং ডেবিড মিলার। মিলার দুই অঙ্কের দেখা পেলেও পাওয়ার প্লেতে রান বারানোর কাজটি করতে ব্যর্থ হয়েছেন। ৪৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৭০ রান করেছেন এইডেন মারক্রাম। ১৬ বলে ১৮ * রান করে অপরাজিত থাকেন মিলার। ৯ বলে ৯* রান করেছেন ওয়াইন মুল্ডার। বল হাতে ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এডওয়ার্ডস, ১ উইকেট করে নিয়েছেন ব্রাভো এবং ম্যাককয়।
১৬৯ রানের টার্গেটে খেলতে নেমে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়া করতে নেমে এলোমেলো ক্রিকেট খেলে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে নেমে কিছুটা লড়াই করেন এভিন লুইস। ৩৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫২ রান করেন লুইস। ৩১ বলে ৩৩ রানের স্লো ইনিংস খেলেছেন শিমরন হেটমায়র।
ক্রিস গেইল ১১(৯), কাইরন পোলার্ড ১৫(১৩), আন্দ্রে রাসেল ০(১) ব্যর্থ হলে কিছুটা লড়াই করেন নিকোলাস পুরান। ১৪ বলে ২ ছক্কায় ২০ রান করে পুরন বিদায় নিলে জয়ের আশা শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। সাউথ আফ্রিকার হয়ে ৪ ওভারে ৩২ রানে ৩ উইকেট নেন লুঙ্গি এনগিডি, ৪ ওভারে ২৪ রানে ২ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা, ৪ ওভারে ৩২ রানে ২ উইকেট নিয়েছেন ওয়াইন মুল্ডার।
সংক্ষিপ্ত স্কোরঃ সাউথ আফ্রিকা ১৬৮/৪(২০)
ডি কক ৬০, মারক্রাম ৭০, মিলার ১৮* মুল্ডার ৯, বল হাতে এডওয়ার্ডস ১৯/২, ব্রাভো ২৮/১, ম্যাককয় ৩১/১
ওয়েস্ট ইন্ডিজ ১৪৩/৯(২০)
লুইস ৫২, গেইল ১১,হেটমায়ার ৩৩, পোলার্ড ১৫, পুরান ২০, বল হাতে এনগিডি ৩২/৩, রাবাদা ২৪/২, মুল্ডার ৩২/২, শামসি ১১/১,
ফলাফল সাউথ আফ্রিকা ৩-২ সিরিজ জয়/ সিরিজ সেরা তাবরাইজ শামসি।
ম্যাচ সেরা কুইন্টন ডি কক।
নিউজক্রিকেট/ রাসেল।
