বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দিবে সাকিবের ফাউন্ডেশন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করোনার ভয়াবহতা দিন দিন আরো বাড়ছে। করোনার প্রকোপে মারা যাচ্ছে অনেক মানুষ। আস্তে আস্তে দেখা দিচ্ছে অক্সিজেন স্বল্পতাও। এমন অবস্থায় সবার পাশে দাঁড়িয়েছেন সাকিব আল হাসানের গড়া সাকিব ফাউন্ডেশন। ফাউন্ডেশনের নাম্বারে কল করলে মিলবে অক্সিজেন!

এবং জরুরি প্রয়োজনে সেই অক্সিজেন বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে দ্যা সাকিব আল হাসান ফাউন্ডেশন। শুধু অক্সিজেন সেবাই নয়, ফোন করলেই জরুরী ভিত্তিতে পাওয়া যায় যাবে দাফন সেবা ও অ্যাম্বুলেন্স সেবা, এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছে ফাউন্ডেশনটি।

গত বছর বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হলে দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়াতে দ্যা সাকিব আল হাসান ফাউন্ডেশন চালু করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যে ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশে করোনা ইক্যুইপমেন্ট, খাদ্যসহ বিভিন্ন সহায়তা নিয়ে মানুষের কাছে ছুটে গেছে।

দ্যা সাকিব আল হাসান ফাউন্ডেশনের পেইজে পোস্টে বলা হয়েছে,

“জরুরী ভিত্তিতে বিনামূল্যে অক্সিজেন সেবা, দাফন সেবা ও এ্যাম্বুলেন্স সেবা পেতে কল করুন। 018 333 44 074, কেউ অক্সিজেন, এ্যাম্বুলেন্স ও দাফন সেবা থেকে বাদ যাবে না।”

সাকিব ফাউন্ডেশনের এই সেবা শুধু তার এলাকা মাগুরা নয় সারাদেশেই সাকিব ফাউন্ডেশন এই সেবা দিবে। এবং সবার প্রতি আহবানও করা হয়েছে এই পোস্ট শেয়ার করেন সবার মাঝে ছড়িয়ে দেন।

এছাড়া নম্বরটি সংগ্রহে রাখতে অনুরোধ জানিয়েছে বলা হয়েছে,

“আপনার একটি শেয়ারে একজন মানুষের জীবন বাঁচতে পারে, নম্বরটি সংগ্রহে রাখুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। সাকিব আল ফাউন্ডেশন এবং মাস্তুল ফাউন্ডেশন যৌথ ভাবে লাশ দাফন, অক্সিজেন সার্ভিস ও এ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে আসছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »