বিসিবির বার্ষিক সাধারণ সভা স্থগিত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বর্তমান সময়ে করোনার প্রকোপ আবারো বেড়ে যাওয়ায় সারাদেশে সাতদিনের সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। যে কারণে চলতি ৭ ‍জুলাই হতে যাওয়া বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

করোনার এই পরিস্থিতি উন্নতি হলে আবারও নতুন তারিখ ঘোষণা করবে দেশটির ক্রিকেট বোর্ড। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এ প্রসঙ্গে জালাল বলেন,’‘৭ জুলাই এজিএম অনুষ্ঠিত হচ্ছে না এবং এটি আবার কবে হবে সেটিও আমরা এখন বলতে পারছি না। কারণ বর্তমানে কোভিড পরিস্থিতি খারাপ। এই পরিস্থিতির উন্নতি হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’’

তিনি আরও বলেন,”যখন এই জিনিসগুলো (কোভিড পরিস্থিতি) ভালো হবে তখন আমরা এটি (এজিএম) নিয়ে আলোচনা করব এবং তারিখ নির্ধারণ করব। পরিস্থিতির উন্নতি না হলে আমরা কীভাবে এজিএমের পরিকল্পনা করব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »