নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে রঙ ছড়িয়েও আন্তর্জাতিক ক্রিকেটে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ইংলিশ পেসার অলি রবিনসন। তবে তার বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত শেষে তাঁকে ৮ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে তিন সদস্যের ক্রিকেট ডিসিপ্লিন কমিশন (সিডিসি)।
তার ৮ ম্যাচের এই নিষেধাজ্ঞার সঙ্গে ৩২০০ পাউন্ড জরিমানাও গুনতে হচ্ছে ডানহাতি এই পেসারকে। নিষেধাজ্ঞা শেষ হলে ক্রিকেটে ফিরতে আর কোন বাধা থাকবে না রবিনসনের। ধারণা করা হচ্ছে, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরতে পারেন তিনি।
