নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি মাসেই ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের নতুন সংস্করণ ‘দ্যা হান্ড্রেড’ এর প্রথম আসর। ইতোমধ্যে নিলাম অনুষ্ঠিত হয়েছে। যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলো দলে ভিড়িয়েছে অনেক তারকা ক্রিকেটারদের।
তবে বিশ্ব ক্রিকেটে ব্যাস্ত সূচি আর করোনার কারণে কোয়ারেন্টাইন জটিলতায় নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছেন অনেক ক্রিকেটার। সেই তালিকায় এবার যুক্ত হলেন অ্যারন ফিঞ্চ, নিকোলাস পুরান, অ্যালিসা হেলি, মেগ ল্যানিং।
দ্যা হান্ড্রেডের কম্পিটিশন ম্যানেজার সঞ্জয় প্যাটেলের মতে কিছু খেলোয়াড়ের নাম প্রত্যাহার করে নিলেও মান সম্পন্ন খেলোয়াড় দ্বারাই তাদের শূন্যতা পূরণ করা হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন,’‘আমরা জানি যে, কোভিড মহামারী এবং অত্যান্ত ব্যস্ত আন্তর্জাতিক সময়সূচীর কারণে চলমান পরিস্থিতি, বেশ কয়েকজন খেলোয়াড়ের জন্য চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যে খেলোয়াড়েরা এসেছে তাদের মান নিয়ে আমরা আনন্দিত।’’
সদ্য নাম প্রত্যাহার করা চার ক্রিকেটার ফিঞ্চ, পুরান, হেলি ও ম্যাগের পরিবর্তিত খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছেন ফাফ ডু প্লেসি, ইমরান তাহির, শাবনিম ইসমাইল ও লরা ওল্ভার্ড।
