নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আর বিশ্বকাপের জন্য ওপেনিংয়ে ডি ককের যোগ্য সঙ্গী এখনো খুঁজে পায়নি দক্ষিণ আফ্রিকা। সঙ্গে একজন অলরাউন্ডার খুঁজছে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। এমনটাই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা।
অধিনায়ক টেম্বা বাভুমা জানিয়েছেন ওপেনিংয়ে ডি ককের যোগ্য সঙ্গী খুঁজছেন তারা। অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রিজা হেনড্রিক্স খেলছেন ওপেনিংয়ে। তার ওপরই ভরসা রাখছেন বাভুমা।
তিনি বলেন,”কম্বিনেশনের দিক থেকে ওপেনিংয়ে ডি ককের কে সঙ্গি হতে পারে তা আমরা খুঁজছি। এই মুহূর্তে রিজা (হেন্ড্রিক্স) সেই ব্যক্তি এবং আমরা বিশ্বাস করি যে সে এখানে ভাল করবে। ডেভিড (মিলার) আমাদের পাকা ফিনিশার। সে এই কাজ বহু বছর ধরে করছে তবে দুর্ভাগ্যক্রমে এই মুহূর্তে সে ফর্মের সাথে লড়াই করছে।”
দলে এইডেন মার্করাম থাকলেও একজন অলরাউন্ডার হিসেবে ষষ্ঠ বোলার এখনো কাউকে খুঁজে পায়নি দক্ষিণ আফ্রিকা।
বাভুমা বলেন,”আমি নিশ্চিত যে কোনও সেমিং অলরাউন্ডার আবার মিশ্রণে ফিরে আসবে। আমরা এমন কাউকে খুঁজছি যে কার্যকরভাবে বোলিংয়ে ভূমিকা রাখতে পারে। আপনি যদি এডেন (মার্করাম) এর মতো লোকের দিকে তাকান, সে আপনাকে কেবল বোলিংয়ের বিকল্পের চেয়েও বেশি কিছু এনে দেবে।”
