জিম্বাবুয়েকে হালকা ভাবে নিচ্ছে না বাংলাদেশ- তাসকিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

জিম্বাবুরেয়ের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে জিম্বাবুয়েতে। রিসেন্টলি পারফরম্যান্স এর বিচারে জিম্বাবুয়ে থেকে বাংলাদেশ এগিয়ে থাকলেও প্রতিপক্ষ হিসাবে এই দলটিকে ছোট করে দেখছে না টাইগাররা। এমনটিই জানালেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। নিজেদের সেরাটা দিয়েই টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জয় করাই লক্ষ্য তাদের।

বাংলাদেশ ক্রিকেট দলের দূঃসময়ের সঙ্গী আফ্রিকা মহাদেশের দল জিম্বাবুয়ে। এক সময় এই দলটির বিপক্ষেই ম্যাচের পর ম্যাচ হেরেছে বাংলাদেশ। এক কথায় চিরপ্রতিদ্বন্দ্বী দল হিসাবেই ধরা হতো জিম্বাবুয়েকে। সেসব পিছনে ফেলে দুই দল এখন দুই মেরুতে অবস্থান করছে। বাংলাদেশ ক্রিকেট দল সাফল্য ভেলায় ভাসছে, অপরদিকে জিম্বাবুয়ে দলটা অনিয়ম আর অস্বচ্ছলতায় ভুগছে। জিম্বাবুয়ের মাটিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অনেকটা এগিয়ে ছিল জিম্বাবুয়ে। তাই এই দলটিকে হালকাভাবে নেওয়ার উপায় নেই।

২০১৩ সালে জিম্বাবুয়ের মাটিতে সড়বশেষ খেলেছিল বাংলদেশ। সেই সিরিজের স্মৃতি বাংলাদেশের জন্য অতোটা সুখকর নয়। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ড্র করার পর ওয়ানডে সিরিজেও ২-১ হেরেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছিল।

কেননা জিম্বাবুয়ের দল আগের বারের থেকে অনেক শক্তিশালী। একই সঙ্গে নিজেদের মাটিতে খেলবে তারা। আফ্রিকা মহাদেশের বিরুদ্ধ কন্ডিশন বাংলাদেশকে ভোগাতে পারে। তা অজানা নয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটারদের। তাসকিন তাই জানালেন নিজেদের সেরাটা দিয়েই সিরিজ জয় লক্ষ্য তাদের।

তিনি বলেন, ‘আমরা পুরো সিরিজটাই খেলতে এসেছি। এখনো আমাদের সাধারণ খেলাটাই ভালোমতন করতে হবে। সামনে আমাদের টেস্ট ক্রিকেট, এরপর ওডিআই, এরপর টি-টোয়েন্টি… একেকটা ফরম্যাটে একেকরকম, নিজেদেরকে ওভাবেই তৈরি করতে হবে। কিন্তু এখন শুধু টেস্ট ক্রিকেটেই মনোনিবেশ করছি। টেস্ট ক্রিকেটে ধৈর্য এবং স্কিল ওয়াইজ সবকিছু নিয়ে কাজ করছি।’

তিনি আরো বলেন, ‘তো আল্লাহ্‌র রহমতে ভালো হচ্ছে, ভালো কিছু হবে। হালকাভাবে নেয়ার কিছু নাই। যদিও জিম্বাবুয়ের সাথে এখনও পর্যন্ত বেশিরভাগ ম্যাচ আমরাই জিতেছি। প্রত্যেকটা ম্যাচই নতুন করে শুরু হয়, প্রত্যেকটা দিনই নতুন। প্রত্যেকবারই নতুনভাবে বল করতে হয়, ব্যাটিং করতে হয়। সহজ হবে না। বাট আমরা আত্মবিশ্বাসী, আমরা ভালো খেললে এবারও ইনশাআল্লাহ সিরিজ জয় করব।’

আগামী ৭ জুলাই হারারে স্পোর্টস ক্লাবের মাঠে সিরিজের একমাত্র টেস্ট খেলবে টাইগাররা। ১৬ জুলাই থেকে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ ১৮ ও ২০ জুলাই। ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। সফরে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই।

নিউজক্রিকেট/ রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »