নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরের পর্দা উঠছে চলতি মাসের ৩০ তারিখ। আর এই আসরের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের এক ঝাঁক তারকা ক্রিকেটার।
৬ জনের মধ্যে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া ড্রাফটে নাম রয়েছে তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস ও সৌম্য সরকার।
ড্রাফট তালিকা-
বাংলাদেশ- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস ও সৌম্য সরকার।
অস্ট্রেলিয়া- উসমান খাওয়াজা, বেন ডাঙ্ক ও কালাম ফার্গুসন।
ওয়েস্ট ইন্ডিজ- শেলডন কটরেল, রায়াদ এমরিট, রবি রামপাল, ডুয়াইন স্মিথ, দীনেশ রামদিন, জনসন চার্লস ও রম্যান পাওয়েল।
পাকিস্তান- হারিস সোহেল, ওয়াকাস মাসুদ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান, শোয়েব মাকসুদ, শান মাসুন, আনোয়ার আলী ও আমাদ বাট।
দক্ষিণ আফ্রিকা- রাইলি রুশো, ডেভিড উইজ, ট্রেভর স্মুটস, মরনে মরকেল, রসি ভ্যান ডার ডাসেন, কেশভ মহারাজ, তাবরিজ শামসি ও হারদুস ভিলজয়েন।
আফগানিস্তান- আসগর আফগান, মোহাম্মদ শাহজাদ, নাজিবুল্লাহ জাদরান, নাভিন উল হক, উসমান শিনওয়ারি, রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই ও কাইস আহমেদ
