খুলনার অক্সিজেন ব্যাংকে সহায়তা প্রদান ক্রিকেটার মিঠুনের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বর্তমান সময়ে করোনার প্রকোপ ব্যাপক আকারে ধারণ করেছে। আর এ সময় খুলনা অক্সিজেন ব্যাংকে টাকা দিয়ে সাহায্য করেছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন।

খুলনার বিভাগে প্রতিদিন ই বাড়ছে করোনার চাপ। সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে ব্যাপকহারে। আর এ সময়ে রোগীদের অক্সিজেন সেবা দিতে এগিয়ে আসলেন মিঠুন।

নিউজ ক্রিকেট ২৪ কে তিনি জানিয়েছেন,”এ সময় তার এ সামান্য সাহায্য যদি মানুষের উপকারে আসে তাহলেই সার্থক তিনি। এছাড়া তিনি এই কঠিন সময়ে মানুষকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।”

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »