ওয়ানডেতে ম্যাচ হারা রেকর্ডের শীর্ষে শ্রীলঙ্কা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক পরাজয়ের রেকর্ড গড়েছে বিশ্বকাপ জয়ী দল শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে লঙ্কানদের হারের পর দীর্ঘদিনের অনাকাঙ্ক্ষিত রেকর্ড থেকে বেড়িয়ে আসে ভারত।

এতদিন ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি পরাজয়ের রেকর্ড ছিল ভারতের দখলে। দলটি হেরেছে ৪২৭ টি ম্যাচে। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কার পরাজয় ছিল ৪২৬টি।

তিন ম্যাচের সিরিজে লঙ্কানরা প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া করে। একইসাথে গড়েছে ইতিহাসের সবচেয়ে বেশি ওয়ানডে হারের রেকর্ডও। এতে দ্বিতীয় স্থানে চলে গেছে ভারত।

চারশরও বেশি ম্যাচ হারের রেকর্ড আছে এশিয়ার আরেক পরাশক্তি পাকিস্তানেরও। দলটি হেরেছে ৪১৪ ম্যাচে। এরপর আছে ওয়েস্ট ইন্ডিজ, ক্যারিবীয়রা ৩৮৪টি ম্যাচ হেরেছে। জিম্বাবুয়ের চেয়েও বেশি ম্যাচ হেরেছে তারা। পঞ্চম স্থানে থাকা জিম্বাবুয়ের পরাজয়ের সংখ্যা ৩৭৫।

এছাড়া নিউজিল্যান্ড ৩৭৪, ইংল্যান্ড ৩৩৯ ও অস্ট্রেলিয়া ৩৩৩টি ম্যাচে হেরেছে। বাংলাদেশ হেরেছে ২৪৫টি ম্যাচে।

এমন আপত্তিকর রেকর্ড গড়া শ্রীলঙ্কা অবশ্য আবারও ভারতকে ‘শীর্ষস্থান ছেড়ে দেওয়ার’ সুযোগ পাবে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি একটি ম্যাচ শেষে ঘরের মাঠে ভারতের বিপক্ষেই ওয়ানডে সিরিজ খেলবে লঙ্কানরা।

একনজরে সবচেয়ে বেশি ওয়ানডে হারা ৮ দল

দল – পরাজয়
শ্রীলঙ্কা – ৪২৮ ম্যাচ
ভারত – ৪২৭ ম্যাচ
পাকিস্তান – ৪১৪ ম্যাচ
ওয়েস্ট ইন্ডিজ – ৩৮৪ ম্যাচ
জিম্বাবুয়ে – ৩৭৫ ম্যাচ
নিউজিল্যান্ড – ৩৭৪ ম্যাচ
ইংল্যান্ড – ৩৩৯ ম্যাচ
অস্ট্রেলিয়া – ৩৩৩ ম্যাচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »