নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হারারেতে সফরকারী বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য জিম্বাবুয়ে দল স্কোয়াড ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার (১ জুলাই) জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) ঘোষিত এই স্কোয়াডে আছেন ২০ ক্রিকেটার।
ঘোষিত দলটির নেতৃত্বে রয়েছেন শন উইলিয়ামস। আগামী ৭ জুলাই হারারের স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে দুই দলের মধ্যকার একমাত্র টেস্ট। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ এই সিরিজ শুরু হবে টেস্ট দিয়েই।
একনজরে দুই দলের স্কোয়াড
জিম্বাবুয়ে : শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, টেন্ডাই চিসোরো, টানাকা চিভাঙ্গা, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, রয় কাইয়া, তাকুয়ানাশে কাইতানো, কেভিন কাসুজা, লুক জংওয়ে, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড টিরিপানো।
বাংলাদেশ : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম।
