নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা মহামারির কারণে এবারের টি টুয়েন্টি বিশ্বকাপ ভারতে আয়োজন করা সম্ভব হয়নি। ফলে টুর্নামেন্টটি সরে গেছে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। আর এতেই সুবিধা দেখছে পাকিস্তান। পাকিস্তানি সাবেক দুই ক্রিকেটার কামরান আকমল ও সালমান বাট জানিয়েছেন, ভারত থেকে বিশ্বকাপ সরে যাওয়ায় পাকিস্তানের শিরোপা জয়ের সম্ভাবনা বেড়ে গেছে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। অন্যান্য দেশের জন্য সে দেশের মাঠ-উইকেট কিছুটা অচেনা হলেও পাকিস্তানের কাছে তা যথেষ্ট পরিচিত। তার চেয়েও বড় কথা, পাকিস্তানের ক্রিকেটাররা সদ্য ক’দিন আগেই সেখানে খেলেছেন পিএসএল। আর তাই ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা পাকিস্তান আরও একটি বিশ্বকাপ জিতবে বলে বিশ্বাস সালমান বাটের। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে আইপিএল হবে আরব আমিরাতে, তাই ভারতীয় ও অন্যান্য শীর্ষস্থানীয় খেলোয়াড়রা ধারণা পেয়ে যাবে। তবে পাকিস্তান আরব আমিরাতে প্রচুর খেলেছে। পিএসএলের বাকি অংশও সেখানেই হল। স্পিনারদের নিয়ে পাকিস্তানের ভালো সুযোগ আছে। আবুধাবির মত উইকেট পেলে পেসাররাও ব্যাটসম্যানদের বিপাকে ফেলবে।’
এদিকে কামরান বলেন, ‘পাকিস্তানের এই বিশ্বকাপে বাড়তি সুবিধা পাওয়া উচিৎ। ৯-১০ বছরে প্রচুর ক্রিকেট খেলেছি সেখানে। এই কন্ডিশনে তাই পাকিস্তানই সবচেয়ে অভিজ্ঞ দল।
