নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাকিব আল হাসান থেকে নেওয়া ব্যাটটি ছিলো মোহাম্মদ সাইফউদ্দিনের জন্য বেশ প্রিয়। জিম্বাবুয়ে সিরিজের আগে তাই ব্যাটটিকে পুরোদস্তুর ঠিক করতে রাজশাহী তে পাঠান এই বাংলাদেশি পেস অলরাউন্ডার। তবে প্রিয় ব্যাটটি আর অক্ষত অবস্থায় পাননি তিনি!
কুরিয়ার সার্ভিস এসএপরিবহনের ভুলে সাইফউদ্দিনের ব্যাটটি ভেঙ্গে যায়। সারানোর বদলে উল্টো ব্যাটের কাঁধের অংশ ভাঙা। সাইফউদ্দিনের অভিযোগ পুরোটাই এসএপরিবহন। কুরিয়ার সার্ভিসের অসতর্কতায় তার প্রিয় ব্যাট ভেঙে গেছে। তবে এসএপরিবহন কর্তৃপক্ষ বলেছেন যদি সাইফউদ্দিন তাদের নিয়ম অনুযায়ী অভিযোগ করেন তাহলে তারা সেটির ক্ষতিপূরণ দিবেন।
এদিকে ভাঙ্গা ব্যাট হাতে পাওয়ার পর সাইফউদ্দিন চাপা ক্ষোভ নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে লিখা, ‘জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে ব্যাট পাঠিয়েছিলাম ফেনী এসএ পরিবহন থেকে রাজশাহীতে। ব্যাট রিপেয়ারিং করার জন্য দুটা ব্যাট। কিন্তু রিপেয়ারের পরিবর্তে ব্যাটের অবস্থা! এর দায় নিতে নারাজ ফেনী এসএ পরিবহন । মনটা এ জন্যই বেশি খারাপ। কারণ, ব্যাটটা আমি সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিছু দিন আগে ।’
সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফরম করে ২১ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী। ব্যাট হাতেও দারুন সময় পার করেছেন তিনি। এখন জিম্বাবুয়ে সফরে যাবার ঠিক আগ মূহুর্তে পড়লেন আরেক বিপাকে।
