অবসরের সিদ্ধান্ত নিয়ে ভাবছেন টেলর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গেল এক দশক ধরে নিউজিল্যান্ড ব্যাটিংয়ের টপ অর্ডারে সবচেয়ে বড় আস্থার নাম রস টেলর। ৩৭ বছর বয়সে এসেও এই ব্যাটসম্যান এখনো দলটির অন্যতম সেরা পারফর্মার। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বরাবরই আলোচনায় আসেন দারুণ সব ইনিংস খেলে। তবে এবার বিদায় জানিয়ে দিতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটকে।আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জানাবেন তিনি নিজে।

দেশে ফিরে কোয়ারেন্টাইনে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় মগ্ন টেলর। তিনি জানিয়েছেন এই বিষয়ে পরিবার ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে তিনি আলোচনা করবেন।

এ প্রসঙ্গে তিনি বলেন,”আগামী ১০ দিন (আইসলেশন) যত সম্ভব তাড়াতাড়ি পার করতে চাই। কেবল পরিবার এবং বন্ধুদের দেখার অপেক্ষায় আছি। আমি নিশ্চিত সামনের সপ্তাহগুলোতে এই ধরনের (ক্রিকেট ক্যারিয়ার) আলোচনা হবে, যেখানে আমরা সকলেই এবং নিউজিল্যান্ড ক্রিকেটও থাকবে।”

ক্যারিয়ারের শেষ বেলায় এসেও ক্রিকেটের প্রতি প্রেম ভালোবাসা একটুও কমেনি টেলরের। তিনি জানিয়েছেন, যতদিন খেলবেন ক্রিকেট থেকে শিকবেন এবং নিজের উন্নতি করবেন। তিনি বলেন,’‘আমি মনে করি এইটা ভালো দিক যে, আমি এখনও ক্রিকেট ভালবাসি, এখনও শিখতে চাই এবং উন্নতি করতে চাই। এই মুহূর্তে যতটা সম্ভব আমি ক্রিকেট খেলে যেতে চাই।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »