টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষে ফিরলেন উইলিয়ামসন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কয়েকদিন আগেই উইলিয়ামসন জিতেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। শিরোপা জয়ের আনন্দ শেষ হতে না হতেই এবার ফিরলেন আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে পেছনে ফেলেছেন এই অধিনায়ক।

বর্তমানে স্মিথের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে আছেন উইলিয়ামসন। এছাড়া রস টেলর তিন ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছেন।

বোলারদের তালিকায় কিউই পেসার ট্রেন্ট বোল্ট দুই ধাপ এগিয়ে ১১তম অবস্থানে রয়েছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »