ব্রিসবেন হিটের দায়িত্ব ছাড়লেন ক্রিস লিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি ২০২১-২২ মৌসুমে বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটকে নেতৃত্ব দেবেন না ক্রিস লিন। আজ বুধবার নেতৃত্ব ছাড়ার বিষয়টি জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই মারকুটে ওপেনার। গেল ৩ বছর ধরে হিটদের নেতৃত্বভার ছিল তার কাঁধে।

লিন দায়িত্ব ছাড়ায় অধিনায়ক হওয়ার দৌড়ে সবার উপরে জিমি পিয়ারসন। এছাড়া মার্নাস ল্যাবুশেন, মিচেল সোয়েপসন এবং জো বার্ন্সের নামও বিবেচনায় রয়েছে।

লিন বলেন,”হিটদের নেতৃত্ব ছাড়ছি। তিন বছর দলটির অধিনায়কত্ব করেছি যা আমার জন্য অনেক সম্মানজনক। কোচিং স্টাফ, ব্যাকরুম স্টাফ, সতীর্থ, সমর্থক এবং স্পন্সরদের প্রতি অনেক কৃতজ্ঞ আমার ওপর বিশ্বাস রাখার জন্য।অধিনায়ক হিসেবে আমি সময়টা অনেক উপভোগ করেছি। গর্বিত এমন একটি দলকে নেতৃত্ব দিতে পাড়ায়। আমি এই সিদ্ধান্ত নেয়ার আগে অনেক ভেবেছি, এটাই সঠিক মনে হয়েছে শেষ পর্যন্ত। এটাই সঠিক সময় অন্য কাওকে দায়িত্ব দেয়ার। আশা করছি নতুন অধিনায়কের অধীনে অনেকদূর এগিয়ে যাবে দলটি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »