এক বছরের জন্য নিষিদ্ধ হচ্ছেন শ্রীলঙ্কার ‘৩’ ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সর্বশেষ ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর জৈব সুরক্ষা বলয় ভেঙে বহিস্কার হয়েছেন তিন লঙ্কান ক্রিকেটার। তারা হলেন নিরোশান ডিকওয়েলা, কুশল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকা।

তাঁদের এই অপরাধের জন্য বড় ধরণের শাস্তি পাচ্ছেন তিন লঙ্কান ক্রিকেটার। শ্রীলঙ্কার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য আইল্যান্ড জানিয়েছে, অন্তত এক বছরের জন্য তাদের নিষিদ্ধ করা হতে পারে তাদের। সেই সঙ্গে দেয়া হতে পারে আর্থিক জরিমানাও।

এমন কর্মকান্ডের পর ইতোমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে তাদের। তারা ক্লাব হোটেল ডলফিনে কোয়ারেন্টাইনে আছেন। ডারহামে সেই কাণ্ডের জন্য তদন্তের মুখোমুখি হতে হবে তাদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »