শেষ ওভারের রোমাঞ্চে ১ রানে জিতলো আফ্রিকা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। গোল বলের এই খেলায় শেষ মুহুর্ত পর্যন্ত কে এগিয়ে কে নয় তা নির্ধারন করা কঠিন। রোমাঞ্চকর লড়াই শেষ ১ রান কিংবা প্রতিপক্ষের শেষ ব্যাটসম্যানও প্রভাব ফলতে পারে। ওয়েস্ট ইন্ডিজ বনাম সাউথ আফ্রিকার তৃতীয় টি টোয়েন্টি প্যান্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে ১ রানের জয় পেয়েছে সাউথ আফ্রিকা। এই জয়ে ৫ ম্যাচ সিরিজে ২-১ এগিয়ে গেল সাউথ আফ্রিকা।

সাউথ আফ্রিকার দেওয়া ১৬৮ রানে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১৫ রান। ক্রিজে ছিলেন ফ্যাবিয়ান অ্যালেন এবং ডিজে ব্রাভো। রাবাদার করা শেষ ওভারে ১ চার ও ১ ছক্কায় ১৩ রানের বেশি করতে পারেন নি অ্যালেন। যার কারনে ১ রানের পরাজিত হয় হয় স্বাগতিকদের।

লক্ষ্য তাড়া করতে নেমে ৬.৫ ওভারেই ওপেনিং জুটিতেই ৫৫ রান তুলে ফলে ওয়েস্ট ইন্ডিজ। ২২ বলে ২২ রান করে ফেরেন লেন্ডল সিমন্স। ২১ বলে ২ চার ও ১ ছক্কায় ২৭ রান করেন এভিন লুইস। জেসন হোল্ডার ১৬(১১), হেটমায়ার ১৭(১০), পুরান ২৭(২৮) রানের ইনিংস খেলেছেন। দলের টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্গে পৌছালেও লম্ব জুটি গড়তে ব্যর্থ হয়েছেন। শেষ দিকে লড়াইয়ের আভাস দেন আন্দ্রে রাসেল। ১৬ বলে ৩ ছক্কায় ২৫ রান করে তিনিও ফিরে যান। ৯ বলে ১৪* রানে অপরাজিত থাকেন ফ্যাবিয়ান অ্যালেন। বল হাতে সাউথ আফ্রিকার হয়ে ৪ ওভার বল করে মাত্র ১৩ রানে ২ উইকেট নিয়েছেন তাবরাইজ শামসি। ৪ ওভারে ২ রানে ২ উইকেট নিয়েছেন এনরিক নর্টজে।

এর আগে টানা তিন ম্যাচ টস হারে সাউথ আফ্রিকা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করে সাউথ আফ্রিকা। দলের হয়ে ৫১ বলে ৫ চার ও ২ ছক্কায় ৭২ রানের ইনিংস খেলেছেন কুইন্টন ডি কক। ১১ বলে ১৭ রান করেছেন অপর ওপেনার রেজা হেনরিক্স, ৪ নম্বরে নেমে ১৮ বলে ১ চার ও ১ ছক্কায় ২৩ রানের ইনিংস খেলেছেন এইডেন মারক্রাম। ২৪ বলে ২ চার ও ১ ছক্কায় ৩২ রানের ইনিংস খেলেছেন রাসি ভ্যান ডার দুসেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ ওভার বল করে ২২ রানে ৪ উইকেট নিয়েছেন ওবেদ ম্যাককয়, ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন ডিজে ব্রাভো।

সংক্ষিপ্ত স্কোরঃ সাউথ আফ্রিকা ১৬৭/৮(২০)
ডি কক ৭২, হেনরিক্স ১৭, মারক্রাম ২৩, দুসেন ৩২, বল হাতে ম্যাককয় ২২/৪, ব্রাভো ২৫/৩

ওয়েস্ট ইন্ডিজ ১৬৬/৭(২০)
সিমন্স ২২, লুইস ২৭, হোল্ডার ১৬, হেটমায়ার ১৭, পুরান ২৭, রাসেল ২৫, অ্যালেন ১৪* বল হাতে শামসি ১৩/২, নর্টজে ২৯/২, লুঙ্গি ২৩/১, লেন্ডি ৩৩/১, রাবাদা ৪১/১।

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »