টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে ১২ টি ম্যাচ খেলবে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সদ্য শেষ হলো আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিনশিপের প্রথম আসর। এই আসরের ফাইনালে ভারতে হারিয়ে শিরোপা জয় করেছে নিউজিল্যান্ড। এবার আইসিসির ভাবনায় দ্বিতীয় আসর। এ আসরটি শুরু হচ্ছে চলতি বলছ থেকেই।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে মোট ১২টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আসরের ৯টি দলের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলবে বাংলাদেশ। যদিও, গত আসরে অন্যন্য দলের তুলনায় বাংলাদেশ দল সবচেয়ে কম ম্যাচ খেলেছিল।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে চলতি বছর থেকে আগামী ২০২৩ সাল পর্যন্ত। এ সময়ে বাংলাদেশ খেলবে ৬ টি সিরিজ। যা টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। প্রতিটি সিরিজই হবে দুই ম্যাচের।

বাংলাদেশ প্রথম সিরিজ খেলবে পাকিস্তানের বিপক্ষে, আগামী নভেম্বর-ডিসেম্বরে। বছরের শেষদিকে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা। জানুয়ারিতে টাইগাররা যাবে নিউজিল্যান্ড সফরে। ২০২২ সালের মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকা ও জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টাইগাররা। সর্বশেষ সিরিজ হোমে, ভারতের বিপক্ষে আগামী বছরের নভেম্বরে।

ফাইনালে উঠতে না পারলে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা শেষ হবে ভারত সিরিজ দিয়েই, যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপ চলবে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত। এবারের আসরে সবচেয়ে বেশি ২১টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এছাড়া ভারত ১৯, অস্ট্রেলিয়া ১৮, দক্ষিণ আফ্রিকা ১৫, পাকিস্তান ১৪ এবং বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা ১৩টি করে ম্যাচ খেলবে। এবারও পয়েন্ট নির্ধারণ হবে শতকরা হিসেবে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় আসরের বাংলাদেশের খেলার সূচিঃ-

পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ – নভেম্বর-ডিসেম্বর ২০২১
শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ – ডিসেম্বর ২০২১
নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ – ডিসেম্বর-জানুয়ারি ২০২১-২২
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ – মার্চ-এপ্রিল ২০২২
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ – জুলাই-আগস্ট ২০২২
ভারতের বিপক্ষে হোম সিরিজ – নভেম্বর ২০২২

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »