জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ দল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

ইতিমধ্যে জিম্বাবুয়েতে পৌঁছেছে বাংলাদেশ। কাতারের দোহা এবং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ হয়ে ২৯ জানুয়ারি মঙ্গলবার জিম্বাবুয়ে সময় রাত ৯টা ২০ মিনিটে হারারেতে পৌঁছায় টাইগাররা।

একদিন বিশ্রাম শেষে বাংলাদেশ দল প্রথম প্র্যাকটিসে নামবে ১লা জুলাই। সদ্য নিয়োগপ্রাপ্ত ব্যাটিং পরামর্শক অ্যাশোয়াল প্রিন্স জোহানেসবার্গ থেকে এবং বোলিং কোচ রঙ্গনা হেরাথ দলের সঙ্গে যোগ দিয়েছেন দোহা থেকে।
সাদমান ইসলাম এবং সাকিব আল হাসান বুধবার দলের সঙ্গে যোগ দেবেন। জিম্বাবুয়েতে বাংলাদেশ একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলবে। একমাত্র টেস্টের আগে রয়েছে দুই দিনের প্রস্তুতি ম্যাচে। ওয়ানডের আগেও রয়েছে একটা প্র্যাকটিস ম্যাচ। তবে টি-টোয়েন্টির আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেনা বাংলাদেশ। আগামী ৭ জুলাই থেকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এরপর, ১৬ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। বেশ গুরুত্বপূর্ণ এ সিরিজে রয়েছে ওয়ানডে সুপার লিগের ত্রিশ পয়েন্ট। ২৩ জুলাই শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ হবে ২৭ জুলাই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »