কনওয়েকে দলে চায় আইপিএলের তিন ফ্র্যাঞ্চাইজি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান সময়ের আলোচিত নাম নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান ডেভন কনওয়ে। গত বছর শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন এই কিউই ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটে তার পথচলা একটু দেড়িতে হলেও ইতিমধ্যেই নিজের জাত চিনিয়াছেন এই কিউই ব্যাটসম্যান।

ওয়ানডে, টি টোয়েন্টি কিংবা টেস্ট ক্রিকেটের তিন ফর্মেটেই নিজেকে প্রমান করে যাচ্ছেন তিনি। টি টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের জার্সিতে ১৪ ম্যাচে ৫৯.১২ গড়ে করেছেন ৪৭৩ রান। যেখানে তার স্ট্রাইক রেট ছিল একশো পঞ্চাশের উপরে। উজ্জ্বল ছিলেন বাংলাদেশের বিপক্ষে অভিষেক ওয়ানডে সিরিজেও। তিন ম্যাচে ৭৫ গড়ে করেছিলেন ২২৫ রান। টেস্ট ক্রিকেটে অভিষেকেই করেছিলেন ডাবল সেঞ্চুরি। মোট ৩ ম্যাচে ৬৩.১৭ গড়ে করেছেন ৩৭৯। সদ্য শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে দারুন এক হাফ সেঞ্চুরি করেছেন কনওয়ে। এমন পারফরম্যান্সের কারণেই তাঁকে নিতে আগ্রহ প্রকাশ করছে একাধিক আইপিএল ফ্রাঞ্চাইজি।

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেশ কয়েকয়টি দল তাঁকে নজরে রেখেছে। করোনার প্রকোপে মাঝপথেই স্থগিত হয়ে যায় আইপিএলের ১৪ তম আসর। এই আসরের বাকি ম্যাচগুলো আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আবুধাবীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে পাওয়া যাবেনা ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার অনেক তারকা ক্রিকেটারকে। যার কারনে প্রতিটা দলকেই বিকল্প খেলোয়ারের কথা ভাবতে হচ্ছে ফ্রাঞ্চাইজি দলগুলোকে। তারই ধারাবাহিকতায় ডেভন কনওয়েকে দলে নিতে ইচ্ছে প্রকাশ করছে কলকাতা নাইট রাইডারস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস।

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »