নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা ভাইরাস প্রকোপ আবারো বেড়ে যাওয়ার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। চলতি বছরের ১৭ অক্টোবর শুরু হয়ে ১৪ নভেম্বর শেষ হবে এবারের আসর। এবারের বিশ্বকাপে পাকিস্তান দল বাড়তি সুবিধা পাবে বলে মনে করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল।
শুধু পাকিস্তান নয় আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা রয়েছে ভারতের ক্রিকেটারদেরও। তবে আকমলের মতে এই কন্ডিশনে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আফগানিস্তান। কারণ তাদের অনেক ক্রিকেটার পিএসএল ও আইপিএলে খেলে থাকেন। সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে পারে তারা।
আকমল বলেন,”শুধু ভারত পাকিস্তানের ক্রিকেটাররা বাড়তি সুবিধা পাবে এমনটা নয়। অন্য দেশের ক্রিকেটাররাও বিশ্বকাপে সুবিধা পাবে কারণ তারা পিএসএল-আইপিএলে অনেক ম্যাচ খেলেছে। আফগানিস্তানের কন্ডিশনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন আফগানিস্তানও। আপনি তাদের খেলোয়াড়দের দিকে তাকান। তাই বিশ্বকাপের ফেভারিট দল বেছে নেয়া খুব কঠিন।”
