নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য সমাপ্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে নিউজিল্যান্ড। ফাইনাল ম্যাচে জয়ী যে জার্সি পড়ে খেলেছিলেন কিউই পেসার টিম সাউদি, সেটাই এবার নিলামে তুলছেন তিনি।
মূলত দুর্লভ ক্যানসারে আক্রান্ত ৮ বছরের শিধু হলি বেটির চিকিৎসার জন্য এই জার্সি নিলামে উঠানো হচ্ছে। এই দুর্লভ ক্যানসারের নাম নিউরোব্লাস্টমা।
এই জার্সিতে সাউদি ছাড়াও দলের অন্য সদস্যদের অটোগ্রাফ রয়েছে। ফাইনালের পরই সাউদি এই জার্সিটি শিশুটির চিকিৎসায় ব্যয় করার সিদ্ধান্ত নেন।
এ প্রসঙ্গে সাউদি বলেছেন,”আমি হলির এই ঘটনাটি প্রথম শুনি দুই বছর আগে আমাদের ক্রিকেট কমিউনিটিতে ও বিটি পরিবারের অধ্যাবসায়, শক্তি ও ইতিবাচক মনোভাব দেখে আমি মুগ্ধ হয়েছি। এটা শোনার পর আমি জানলাম তাঁর আরও ট্রিটমেন্ট লাগবে। আমি তাকে সাহায্য করার জন্য সহজ পথ খুঁজছিলাম।”
এই জার্সির বিক্রিত অর্থ হলির চিকিৎসায় কাজে লাগবে বলে বিশ্বাস সাউদির,”আমি আশাবাদী এই জার্সি বেটি পরিবারকে চিকিৎসা চাহিদা মেটাতে কাজে লাগবে। যাতে করি হলি তাঁর লড়াই চালিয়ে যেতে পারে। একজন পিতা হিসেবে আমি সবসময় তাদের লড়াইয়ে সঙ্গে থাকবো।”
