নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আবুধাবি টি-টেন লিগের ৫ম আসরে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সের কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন তিন হেভিওয়েট ক্রিকেট ব্যক্তিত্ব। তারা হলেন স্টুয়ার্ট ল, পল নিক্সন এবং শন টেইট।
২০২১-২২ আসরের জন্য গতকাল সোমবার (২৮ জুন) দলের তিন কোচের নাম ঘোষণা করে বাংলা টাইগার্স। প্রধান কোচ হিসেবে এবার দলটির সাথে থাকছেন স্টুয়ার্ট ল। এছাড়া ব্যাটিং ও ফিল্ডিং কোচ হিসেবে পল নিক্সন এবং বোলিং কোচ হিসেবে শন টেইট দায়িত্ব পালন করবেন।
এদের মধ্যে দুইজন কাজ করেছেন বাংলাদেশের ক্রিকেটেও। জেমি সিডন্স চলে যাওয়ার পর বাংলাদেশ দলের প্রধান কোচের আসনে বসেছিলেন স্টুয়ার্ট ল। পল নিক্সন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে কোচিং করিয়েছিলেন।
