আইপিএল কোন ক্রিকেটই না- হোল্ডিং

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বর্তমান সময়ে বিশ্বব্যাপি সবথেকে জনপ্রিয় সংস্করণ হলো টি-টোয়েন্টি ক্রিকেট। দিনদিন এর দর্শক চাহিদাও ব্যাপক হারে বেড়ে চলেছে। তবে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী সাবেক ক্রিকেটার মাইকেল হোল্ডিংয়ের মতে টি-টোয়েন্টি কোন ক্রিকেটই না। যে কারণে আইপিএলে তাকে ধারাভাষ্য দিতে দেখা যায় না তাকে।

মাঠে যেমন জনপ্রিয় ছিলেন তেমনি বর্তমানে ক্রিকেট ম্যাচের জনপ্রিয় ধারাভাষ্যকার হিসেবে বেশ পরিচিত হোল্ডিং। সম্প্রতি ভারতীয় এক ইংরেজি দৈনিক তার কাছে জানতে চেয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কেন তিনি ধারাভাষ্য দেন না। জবাবে বলেছেন, তিনি শুধু ক্রিকেটে ধারাভাষ্য দেন। আর আইপিএলকে তার কাছে ক্রিকেটই মনে হয় না।

তিনি মনে করছেন ফ্র্যাঞ্চাইজি লিগে প্রচুর অর্থ উপর্জনের সুযোগ থাকায় অনেকে আন্তর্জাতিক ক্রিকেটে আগ্রহ হারাচ্ছেন। আইপিএলে হোল্ডিং ধারাভাষ্য না দেয়া প্রসঙ্গে বলেন,’‘আমি শুধু ক্রিকেটে ধারাভাষ্য দেই। টি-টোয়েন্টি ক্রিকেট না।’’

এছাড়া ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের বর্তমান অবস্থা প্রসঙ্গে হোল্ডিং বলেন,’‘অনেক ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় দেশের হয়ে খেলতে আগ্রহী না। আপনি কি করবেন? যখন আপনি ছয় সপ্তাহে ছয় থেকে আট লাখ ডলার আয় করতে পারবেন।আমি ক্রিকেটারদের দোষ দিতে চায় না। আমি প্রশাসনকে দোষ দেই। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি টুর্নামেন্ট জিতবে যেটা ক্রিকেট নয়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »