জাতীয় দলই মূল লক্ষ্য সোহানের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভোরেই জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে টাইগাররা। প্রথম ভাগে যাচ্ছে টেস্ট দলে থাকা ক্রিকেটারেরা। সেই দলের সাথে জিম্বাবুয়েতে উড়াল দিয়েছেন সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) উড়ন্ত পারফরম্যান্স করা নুরুল হাসান সোহান। এবার জাতীয় দলে জায়গা ধরে রাখতে মরিয়া সোহান নিজেকে শতভাগ উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত।

গণমাধ্যমের সাথে আলাপকালে সোহান বলেন, ‘আমি যেখানে ব্যাটিং করি, তাতে ম্যাচ শেষ করে আসা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই সেই ভূমিকা পালনের চেষ্টা করব। বাংলাদেশ দলে নিয়মিত হওয়ার জন্য ভালো পারফর্ম করা আমার জন্য খুব বেশি দরকার। একাদশে সুযোগ পেলে নিজের শতভাগ দিয়ে ভালো করার চেষ্টা করব। দলের জয়ে যেন ভূমিকা রাখতে পারি।’

নিজের ব্যক্তিগত পারফরম্যান্সকে ছাপিয়ে দলের জন্য সেরাটা দেওয়াই তার লক্ষ্য এমনটাই জানান সোহান। সদু সমাপ্ত ডিপিএলে ডিপিএলে ১৬ ম্যাচে ৩৮৯ রান করা সোহান জাতীয় দলে পেতে পারেন ফিনিশারের ভূমিকা। ব্যক্তিগত লক্ষ্য বল্যে জাতীয় দলে জায়গা পাঁকা করাটাই তার কাছে মূল।

সোহান বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেকদিন পর আবার জাতীয় দলে সুযোগ পেয়েছি। আমার কাছে নিজের পঞ্চাশ বা একশ মুখ্য নয়। দলের পরিস্থিতি অনুযায়ী খেলে দলের জয়ে অবদান রাখাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে এবারের আসরে খেলা সোহান জিম্বাবুয়ের উদ্দেশ্যে বিদায় নেওয়ার আগে ধন্যবাদ জানিয়েছেন ক্লাবকে। ডিপিএলে যেই দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন, যাবার আগে তাই কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন দলকে।

তিনি বলেন, ‘শেখ জামালের টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই। তারা অনেক সাপোর্টিভ। দুই বছর ধরে যতদিন বাইরে ছিলেন কঠোর পরিশ্রম করেছি, দুর্বলতা নিয়ে কাজ করেছি। এটা আমাকে অনেক প্রেরণা ও আত্মবিশ্বাস দিবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »