নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নস হয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কিউই পেসাররা। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, নীল ওয়াগনার এবং কলিন ডি গ্রান্ডহোমকে নিয়ে গড়া শক্তিশালী পেস অ্যাটাকের কাছেই হেরে গেছে ভারত। এই ম্যাচে আলাদা করে নজর কেরেছেন টেন্ট বোল্ট, টিম সাউদি এবং কাইল জেমিনসন।নিউজিল্যান্ডের বোলিং কোচ শেন জার্গেনসনের মতে তাই এটাই তাদের সেরা বোলিং ইউনিট।
আন্তর্জাতিক ক্রিকেটে কিউই পেসারদের দাপট ছিল অনেক আগে থেকেই, যুগে যুগে অনেক পেসাররাই দাপট দেখিয়েছেন। ইতিহাস সেরা রিচার্ড হ্যাডলি, শেন বন্ড, কাইল মিলসদের পর হালের সাউদি কিংবা বোল্ট সবাই বিশ্বমানের। তাদের সাথে কাইল জেমিসনকে পেয়ে কিউই পেস বোলিং ইউনিটে নতুন বৈচিত্র্য যোগ হয়েছে। আর এই তরুন শেনসনকে নিশে নিয়ে বেশ আশাবাদী জার্গেনসন। বিশেষ করে জেমিসনের প্রশংসা ঝড়লো জার্গেনসনের কন্ঠে।
তিনি বলেন, ‘কাইলের উচ্চতা এবং সঠিক জায়গায় বল করতে পারা, সে উভয় দিকেই ভাল গতিতে সুইং করাতে পারে। টিমের (সাউদি) সঠিক জায়গায় বল করতে পারা এবং নতুন বল কাজে লাগানোর দক্ষতা অসাধারণ। সে ডানহাতি, বাঁহাতির জন্য অলরাউন্ড ও ওভার দুই দিকেই নিজেকে মানিয়ে নিতে পারে।’
তিনি আরো বলেন, ‘ট্রেন্টের নতুন বলে উইকেট নেওয়ার ক্ষমতা আমরা জানি কিন্তু সে পুরাতন বলেও উইকেট পায়। সে অনেক দিন ধরেই এটি করে আসছে তাই এটি আমার ও দলের জন্য নতুন কিছু নয়। আমরা জানি নেইলের লেন্থ বল খেলতে দ্বিধায় পরে ব্যাটসম্যানরা। দুই দিকেই বল সুইং করানোর মত ভিন্ন রকম দক্ষতা আছে তার। কলিন ১২৫ গতিতে সঠিক জায়গায় বল করে। এই বোলিং ইউনিট আমার জন্য সেরা হতে পারে এবং তারা এটি প্রমাণ করেছে।’
টেস্টে নিউজিল্যান্ডের হয়ে ৭৯ ম্যাচে সাউদির শিকার ৩১৪ উইকেট। ক্যারিয়ারে ১০ উইকেট নিয়েছেন একবার আর পাঁচ উইকেট নিয়েছেন ১২ বার। আরেক অভিজ্ঞ পেসার বোল্ট টেস্ট খেলেছেন ৭৩ টি। যেখানে তিনি শিকার করেছেন ২৭৩ উইকেট।
সদ্য সমাপ্ত টেস্ট চ্যাম্পিয়নশিপেও দাপট ছিল কিউই পেসারদের। ভারতের বিপক্ষে ফাইনালে টিম সাউদি, টেন্ট বোল্ট এবং কাইল জেমিসন মিলে নিয়েছেন ১৭ উইকেট। জেমিসন একাই নিয়েছেন ৭ উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ ম্যাচে ৫৬ উইকেট নিয়ে সেরা বোলারের তালিকায় চার নম্বরে ছিলেন টিম সাউদি। । সাত টেস্ট খেলে ১২.৫৩ গড়ে জামিসন নিয়েছেন ৪৩ উইকেট। যেখানে ১০ ম্যাচ খেলে বোল্ট পেয়েছেন ৩৯ উইকেট। আর সাউদি, বোল্ট, জেমসন ও ওয়াগনার মিলে শিকার করেছেন প্রতিপক্ষের ১৭৩ উইকেট।
নিউজক্রিকেট/ রাসেল।
