নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইনজুরিতে পড়ায় ইংল্যান্ড সফরের দল থেকে ছিটকে গেলেন লঙ্কান ব্যাটসম্যান আভিস্কা ফার্নান্দো। টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন উরুর মাংসপেশির চোটে পড়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। ডান উরুতে গ্রেড-২ টিয়ার ধরা পড়েছে তার।
যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন আভিস্কা। এক বিবৃতিতে আভিস্কার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে সুযোগ পেলেও সুবিধা করতে পারেননি আভিস্কা। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিরেছেন ৬ রানে।
