ডোপ টেস্টে পজিটিভ ‘৪’ বছর নিষিদ্ধ ভারতীয় নারী ক্রিকেটার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়েন ভারতীয় নারী ক্রিকেটার অংশুলা রাও। এই ক্রিকেটারের শরীরে ড্রাগের উপস্থিতি নিশ্চিত হওয়ায় সব ধরনের ক্রিকেট থেকে আগামী ৪ বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)

২০১৯ সালে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির (নাডা) আওতায় আশে বিসিসিআই। তাঁদের অধীনে আসার পর ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন অংশুলা।

১৯-নোরানড্রোস্টেরন নেয়ার কারণে ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন অংশুলা। এটি একটি পারফরম্যান্স-বর্ধনকারী স্টেরয়েড, যা অ্যান্টি-ডোপিংয়ের অধীনে অ্যাথলেটসদের জন্য সর্বদা নিষিদ্ধ। গেল মাসে অংশুলার বক্তব্য শুনে অ্যান্টি-ডোপিং ডিসিপ্লিনারি প্যানেল (এডিডিপি)।

কিন্তু সেখানে অংশুলা প্রমাণ করতে পারেননি। যদিও এমনটা তাট অজান্তেই নিয়েছিল। ২০২০ সালের ১৪ মার্চ বারোদায় একটি প্রতিযোগিতায় খেলতে গেলে সেখানে তাঁর ডোপের রিপোর্ট পজিটিভ আসে। বেলজিয়ামের একটি পরীক্ষাগারে তাঁর দুটি নমুনা পাঠানো হলে সেখানে দুটিতেই পজিটিভ আসে।

মধ্য প্রদেশের অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেললেও এখন পর্যন্ত সিনিয়র দলে খেলার সুযোগ হয়নি তাঁর। সর্বশেষ ২০১৯-২০ মৌসুমে নারীদের অনূর্ধ্ব-২৩ ট্রফিতে খেলেছিলেন অংশুলা। এ ছাড়া সবসময়ই বয়সভিত্তিক দলের সঙ্গে ছিলেন তিনি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »