জাতীয় দলের ‘৩’ ক্রিকেটারকে বহিস্কার করল শ্রীলঙ্কা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বর্তমানে ইংল্যান্ডের সাথে সিরিজ চলছে শ্রীলঙ্কার যে কারণে জৈব সুরক্ষা বলয়ে রয়েছে উভয় দলের সকল ক্রিকেটার এবং কোচিং স্টাফ। তবে এই বায়োসেফটি বাবল ভঙ্গের অভিযোগে শ্রীলঙ্কা বোর্ড জাতীয় দলের তিন ক্রিকেটারকে দল থেকে বহিস্কার করেছে।

বহিস্কৃত তিন ক্রিকেটার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেললেও ওয়ানডে সিরিজে খেলা হবে না তাদের।
এই তিন ক্রিকেটার হলেন- কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকওয়েলা। জৈব সুরক্ষা বলয়ের প্রটোকল না মানায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »