শুরুতেই ব্যাটসম্যানদের নিয়ে পরীক্ষা চালাতে চান না প্রিন্স

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

জিম্বাবুয়ে সিরিজের আগে বাংলাদেশের ব্যাটিং কোচ এর দায়িত্ব পেয়েছে সাউথ আফ্রিকান তারকা ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স। জন লুইসের বদলি হিসেবে স্বল্প মেয়াদে তাকে নিয়োগ দিয়েছে বিসিবি। জিম্বাবুয়ে সিরিজে তার কাজে সন্তুষ্ট হলে মেয়াদ বাড়াবে বিসিবি। তবে এই সফরে বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে বড় কোনো পরিবর্তন আনতে চান না তিনি।

বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নেয়ার পর ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে দেয়া সাক্ষাতকারে এ কথা জানান তিনি।

এ প্রসঙ্গে প্রিন্স বলেন, ‘অবশ্যই, এটি এক মাসের স্বল্প মেয়াদী চুক্তি এবং হাতে অল্প সময় রয়েছে। আদর্শগতভাবে এই পরিস্থিতিতে আপনি ব্যাটসম্যানদের কোন কিছুই পরিবর্তন করতে চাইবেন না। আমার ভূমিকা যেভাবে দেখছি সেটা হলো প্রধান কোচ রাসেলকে যতটা সম্ভব সহায়তা করা আর শর্ত অনুযায়ী প্রতিটি ম্যাচে নিজেদের প্রস্তুত করতে খেলোয়াড়দের যা প্রয়োজন তা সেটাতে ভূমিকা রাখা।’

তিনি আরও বলেন, ‘ব্যাটিংয়ের দৃষ্টিকোণ থেকে কৌশল, খেলার পরিকল্পনা এবং আরও সুনির্দিষ্টভাবে বললে ব্যাটিংয়ের পরিকল্পনা করার পাশাপাশি কেউ একজন যেখানে প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে আলোচনা করব। ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের মাঝে সেটা আছে। কিন্তু খেলোয়াড় হিসেবে আমার অভিজ্ঞতা থেকে যেটা বুঝেছি মাঝে মাঝে কোচিং স্টাফের কাছে অনুমোদনের প্রয়োজন এবং এটা বলা যে আমরা সবাই একই ভাবনায় রয়েছি।’

এক সময় সাউথ আফ্রিকা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অ্যাশওয়েল প্রিন্স। সাদা পোশাকের ক্রিকেটে তার উজ্জ্বলতা ছড়িয়ে পরেছিল বিশ্ব ক্রিকেটেও। তবে ব্যাটসম্যান হিসেবে অভিজ্ঞ হলেও কোচিংয়ে খুব বেশি অভিজ্ঞতা নেই প্রিন্সের। এর আগে সাউথ আফ্রিকা এ দলের ব্যাটিং কোচ এবং খন্ডকালীন সময়ে হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। এবারই প্রথম বিদেশি কোন দলের কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন তিনি। জিম্বাবুয়ে সফরে ফলাফল ভাল হলে স্থায়ীভাবে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেতে পারেন প্রিন্স!

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »