জিম্বাবুয়ে সফরের আগে টাইগারদের সবাই নেগেটিভ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামীকাল ভোরে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যে কারণে গতকাল রবিবার টেস্ট স্কোয়াডের ১৭ জন এবং কোচিং স্টাফ মিলিয়ে ২৬ জন করোনার নমুনা দিয়েছিলেন। আশার খবর তাঁদের সকলেরই করোনা নেগেটিভ এসেছে।

নিয়ম অনুযায়ী জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে দুটি করোনা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে। সে কারণেই গত ২৫ জুন প্রথম এবং গতকাল ২৭ জুন দ্বিতীয়বার পরীক্ষা করোনা হয় সফরে যাওয়া সদস্যদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »