করোনায় আক্রান্ত ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের ম্যাচ রেফারি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলছে ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজ। সিরিজের আগের বাধ্যতামূলক করোনা টেস্ট রিপোর্টে কেউই পজিটিভ হননি। কোচিং স্টাফ সহ সবার রেজাল্টই ছিলো করোনা নেগেটিভ। তবে এবার সিরিজের মাঝপথে এলো খারাপ খবর। ওয়ানডে সিরিজ শুরুর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ম্যাচ রেফারি ফিল হুইটিকেস। ফলে বাধ্য হয়ে ওয়ানডে সিরিজের আগে ম্যাচ অফিসিয়ালে বদল আনতে হচ্ছে তাঁদের।

অবশ্য ম্যাচ রেফারির করোনা আক্রান্ত হওয়ায় সিরিজ স্থগিত কিংবা বন্ধ হবে না। ইংল্যান্ড এবং ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে জানানো হয়েছে আগের নির্ধারিত সময় অনুযায়ি মাঠে গড়াবে সিরিজের বাকি ম্যাচ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেই সহজ জয় নিয়ে লংকানদের হোয়াইটওয়াশ করে ইংলিশরা।

এই তিন ম্যাচেই ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন করোনায় আক্রান্ত হওয়া ফিল হুইটিকেস। ইসিবি থেকে জানানো হয় ফিলের মাঝে করোনার কোনো উপসর্গ না থাকলেও পজিটিভ আসায় তাকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন ফিল। ৫০ ওভারের ক্রিকেট মাঠে গড়ানোর আগে ফিলের করোনা পরীক্ষা করা হয়। সেখানেই পজিটিভ আসেন তিনি।

তাঁর সংস্পর্শে থাকায় ম্যাচ অফিসিয়ালস ও দুর্নীতি দমন ইউনিটের আরও সাতজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাধ্যগতভাবেই ওয়ানডে সিরিজের ম্যাচ অফিসিয়ালসে পরিবর্তন আনা হচ্ছে। অবশ্য আগে থেকে পাঁচজনকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছিলো।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »