দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ালো সাউথ আফ্রিকা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি তে ১৬ রানে জিতেছে সাউথ আফ্রিকা। এই জয়ে ৫ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরেছে সফরকারীরা।

সেন্ট জর্জস আন্তর্জাতিক ক্রিকেট স্টিডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান করে সাউথ আফ্রিকা। ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকাকে উড়ন্ত সূচনা এনে দেন রেজা হেনরিক্স এবং কুইন্টন ডি কক। ৬.৫ ওভারে ৭৩ রানের জুটি গড়ে ফিরে যান কুইন্টন ডি কক। ২০ বলে ২ চার ও ২ ছক্কায় ২৬ রান করে ফেরেন তিনি। ১০.২ ওভারে দলীয় ৯৬ রানে দ্বিতীয় উইকেট হারায় সাউথ আফ্রিকা। ৩০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪২ রানের ইনিংস খেলেছেন আর এক ওপেনার রেজা হেনরিক্স।

তিন নম্বরে নেমে ৩৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৬ রান করেছেন টেম্বা বাভুমা। আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান রসি ভ্যান ডার দুসেন২(৪) ব্যর্থ হয়েছেন এদিন। বড় সংগ্রহের আভাস দিয়ে বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হলে তা আর করতে পারে নি সাউথ আফ্রিকা। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন ওবেদ ম্যাককয়, ৪ ওভারে ২৩ রানে ২ উইকেট নিয়েছেন কেভিন সিনক্লিয়ার।

সাউথ আফ্রিকার দেওয়া ১৬৭ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের শুরু ছিল আগের ম্যাচের মতোই। ৩.২ ওভারে ৩১ রানে প্রথম উইকেট হারায় তারা। ১৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ২১ রান করে ফেরেন এভিন লুইস। এরপর ক্রিস গেইল ৮(৬), নিকোলাস পুরান ৯(১১), কাইরন পোলার্ড ১(৪) এবং আন্দ্রে রাসেল ৫(৪) উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১০.৩ ওভারে দলীয় ৭০ রানে প্রথম সারির ৫ ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পরে ক্যারিবীয়রা।

৬ষ্ঠ উইকেটে জেসন হোল্ডারকে নিয়ে ৩৪ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফেরান আন্দ্রে ফ্লেচার এবং জেসন হোল্ডার। ৩৬ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৫ রান করা ফ্লেচারকে ফিরিয়ে ম্যাচ সাউথ আফ্রিকার দিকে ঘুরিয়ে দেন কাগিসো রাবাদা। পরের ওভারেই রান আউটের শিকার হন জেসন হোল্ডার ২০(২০)। শেষ দিকে ১২ বলে ৫ ছক্কায় ৩৪ রান করেও দলকে জয় এনে দিতে পারেন নি ফ্যাবিয়ান অ্যালেন। বল হাতে সাউথ আফ্রিকার হয়ে ৪ ওভার বল করে ৩৭ রানে ৩ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। ৪ ওভারে ১৯ রানে ২ উইকেট নিয়েছেন জর্জ লেন্ডি। ১ উইকেট করে নিয়েছেন এনরিক নর্টজে, লুঙ্গি এনগিডি এবং তাবরাইজ শামসি।

সংক্ষিপ্ত স্কোরঃ সাউথ আফ্রিকা ১৬৬/৭(২০)
রেজা হেনরিক্স ৪২, ডি কক ২৬, বাভুমা ৪৬,মিলার ১১, ক্লাসেন ১০. বল হাতে ম্যাককয় ২৫/৩, সিক্লিয়ার ২৩/২, হোল্ডার ২৬/১, রাসেল ১৮/১

ওয়েস্ট ইন্ডিজ ১৫০/৯(২০)
লুইস ২১, ফ্লেচার ৩৫, হোল্ডার ২০, অ্যালেন ৩৪, বল হাতে রাবাদা ৩৭/৩, লেন্ডি ১৯/২, শমসি ১৬/১, নর্টজে ২৭/১, লুঙ্গি ৪৯/১

ফলাফল সাউথ আফ্রিকা ১৬ রানে জয়ী/ ম্যাচ সেরা জর্জ লেন্ডি

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »