শ্রীলঙ্কার ক্রিকেটকে বাঁচানোর আকুতি জয়সুরিয়ার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর শ্রীলঙ্কার ক্রিকেট নিয়ে টুইট করেছেন কিংবদন্তি সাবেক ক্রিকেটার সনৎ জয়সুরিয়া। টুইটে তিনি শ্রীলঙ্কার ক্রিকেটকে বাঁচানোর আকুতি জানিয়েছেন।

টুইটারে জয়াসুরিয়া লিখেন,“শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য খুব দুঃখের দিন। অবস্থা সংকটাপন্ন। ক্রিকেটকে বাঁচাতে আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। ইংল্যান্ড সফরে এখন পর্যন্ত হতাশাজনক পারফর্ম করেছে শ্রীলঙ্কা।”

সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে যথাক্রমে আট ও পাঁচ উইকেটে হেরেছে সফরকারীরা। শেষ ম্যাচে ইংল্যান্ডের ১৮০ রানের জবাবে গুটিয়ে গিয়েছে  ৯১ রান করে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »