ব্যাট হাতে ডিপিএলের সেরা পাঁচ ব্যাটসম্যান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড। সম্প্রতি শেষ হওয়া এই আসরে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন বেশ কয়েকজন ব্যাটসম্যান।

তালিকার সবার উপরে অবস্থান করছেন মিজানুর রহমান। ১১ ম্যাচে ৪০৮ রান করে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক হয়েছেন ব্রাদার্স ইউনিয়নের এই ব্যাটসমান। তালিকায় দুই নম্বরে আছেন তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। ওল্ড ডিওএইচএসের হয়ে ১৩ ম্যাচে করেছেন ৩৯২ রান। এছাড়া শেখ জামাল ধানমন্ডি ক্লাবের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান দলটির হয়ে ১৬ ম্যাচে করেছেন ৩৮৯ রান।

তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন জাতীয় দলের দুই ক্রিকেটার মুমিনুল হক ও নাইম শেখ। মুমিনুল হক ১৭ ম্যাচে ৩৮৫ রান করেছেন। নাইম ১৬ ম্যাচে করেছেন ৩৭৫ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »