নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর। টি-২০ ফরম্যাটের এ আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও রানার আপ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন কাজী নুরুল হাসান সোহান।
এক নজরে কার হাতে কোন পুরস্কার
২৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন আবাহনী লিমিটেডের পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন ব্রাদার্স মিজানুর রহমান। লিগের সেরা ক্রিকেটার হয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাজী নুরুল হাসান সোহান।
চ্যাম্পিয়ন দল আবাহনী লিমিটেড প্রাইজ মানি হিসেবে পাচ্ছে ১২ লক্ষ টাকা। রানার আপ দল প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব পেয়েছ ১০ লক্ষ টাকা।
এক নজরে যারা প্রাইজ মানি পাচ্ছে:
চ্যাম্পিয়ন: আবাহনী লিমিটেড।
রানার আপ: প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব।
