এলপিএলের দুই দলের মালিকানা বাতিল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো কিংস ও ডাম্বুলা ভাইকিংসের মালিকানা বাতিল করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসসিএল)। মূলত তারা সময়মতো অর্থ পরিশোধ না করায় এমন সিদ্ধান্ত নিয়েছে এসসিএল। আইজিপি গ্রুপ এলপিএলের অফিসিয়াল স্বত্তাধিকারী।

এলপিএলের এই দুই দলের মালিকানা বাতিলের খবর নিশ্চিত করেছে টুর্নামেন্টের আয়োজকরা। তারা জানিয়েছে আর্থিক সংকটের কারণেই দুই দলের মালিকানা বাতিল করা হয়েছে।

এ প্রসঙ্গে তাদের ভাষ্য,”এটা লিগে কোন প্রভাব ফেলবে না কারণ আমরা শীঘ্রই নতুন দুই ফ্র্যাঞ্চাইজি ঘোষণা করব।”

গত ২৬ জুন (শনিবার) এ ব্যাপারে এসএলসি বলেছে,’‘এলপিএলের দ্বিতীয় সংস্করণ শীঘ্রই শুরু হবে। এই টুর্নামেন্টের স্বত্ত্বাধিকারী এফজেডই (আইপিজি) সম্মতি না দেওয়ার কারণে কলম্বো কিংস ও ডাম্বুলা ভাইকিংসের মালিকানা বাতিল করা হয়েছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »