নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাউথ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলেও জয় দিয়ে টি টোয়েন্টি সিরিজ শুরু করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
গ্রেনাডায় সেন্ট জর্জস আন্তর্জাতিক ক্রিকেট স্টিডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান করে সাউথ আফ্রিকা। ব্যাট করতে নেমে দলকে দারুন শুরু এনে দেন রেজা হেনরিক্স এবং কুইন্টন ডি কক। ৩.৪ ওভারে দলীয় ৩৩ রানে রান আউটের শিকার হয়ে ফিরে যান হেনরিক্স। ১১ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রান করেন তিনি। দলীয় ৬১ রানের সময় দারুন খেলতে থাকা কুইন্টন ডি কককে ফেরান আন্দ্রে রাসেল। ২৪ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৭ রান করেন কক।
বাকি পথ পাড়ি দেন টেম্বা আাভুমা এবং রাসি ভ্যান ডার দুসেন। ২০ বলে ২২ রান করে ফেরেন বাভুমা। অপর প্রান্তে দূর্দান্ত খেলতে থাকা দুসেন ক্যারিয়ারের ৫ম হাফ সেঞ্চুরি তুলে নেন। ৩৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৬* রানে অপরাজিত থাকেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ ওভার বল করে ১৮ রানে ২ উইকেট নিয়েছেন ফ্যাবিয়ান অ্যালেন। ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট নিয়েছেন ডিজে ব্রাভো, ১ উইকেট করে নিয়েছেন আন্দ্রে রাসেল এবং জেসন হোল্ডার।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬১ রানের টার্গেটে খেলতে নেমে ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৭ ওভারেই ৮৫ রান জড়ো করে ক্যারিবীয় দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার এবলভিন লুইস। ১৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩০ রান করে ফ্লেচার ফিরে গেলেও হাফ সেঞ্চুরি তুলে নেন এভিন লুইস। মাত্র ৩৫ বলে ৪ চার ও ৭ ছক্কায় ৭১ রানের ইনিংস খেলেছেন লুইস।
১১.৫ ওভারে দলীয় ১২৪ রানে লুইস ফিরে গেলে ১৯ বলে ৩৭ রানের জুটি গড়ে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন ক্রিস গেইল এবং আন্দ্রে রাসেল। ২৪ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩২* রানে অপরাজিত থাকেন গেইল। ১২ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৩ * রানে অপরাজিত থাকেন রাসেল। বল হাতে সাউথ আফ্রিকার হয়ে ৪ ওভারে ২৭ রানে ১ উইকেট নেন তাবরাইজ সামসি।
সংক্ষিপ্ত স্কোরঃ সাউথ আফ্রিকা ১৬০/৬(২০)
হেনরিক্স ১৭, ডি কক ৩৭, বাভুমা ২২, দুসেন ৫৬* বল হাতে অ্যালেন ১৮/২, ব্রাভো ৩০/২, হোল্ডার ২৯/১, রাসেল ২৯/১
ওয়েস্ট ইন্ডিজ ১৬১/২(১৫)
ফ্লেচার ৩০, লুইস ৭১, গেইল ৩২*, রাসেল ২৩.
বল হাতে সামসি ২৭/১
নিউজক্রিকেট /রাসেল।
