ইংল্যান্ডের কাছে শেষ ম্যাচ হেরে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

বেজা উইকেট, তারপরও দারুণ এক ইনিংস খেললেন ডেভিড মালান। অন্যদিকে জনি বেয়ারস্টোও খেললেন নিজের মত করে। ব্যাটিংয়ের পর বোলিংটাও ছিল দুর্দান্ত। যে কারণে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ঘুরে উঠতেই পারেনি শ্রীলঙ্কা। তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজের তিনটিতেই হেরে হোয়াইট ওয়াশ হয় সফরকারী শ্রীলঙ্কা।

গতকাল শনিবার বাংলাদেশ সময় রাতে শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়েছে ইংল্যান্ড। এরফলে ৩ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে দলটি। যেখানে ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন মালান। ৪৩ বলে ৫১ রান করেন বেয়ারস্টো। ফলে, ৬ উইকেটে ১৮০ রান করে ইংল্যান্ড। এ বিশাল টার্গেটে খেলতে নেমে স্যাম কারানদের সামেনে ব্যাকফুটে লংকান ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত পিছিয়ে যায় কেবল ৯১ রানে। যা টি-টোয়েন্টিতে এটি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের চতুর্থ সর্বনিম্ন।

সাউথ্যাম্পটনের এজেস বৌলে শনিবার টস হেরে ব্যাট করতে নেমে মালান ও বেয়ারস্টোর ব্যাটে দারুণ সূচনা পায় ইংলিশরা। ৪১ বলে হাফ সেঞ্চুরির খাতা খুলে ফেললেন বেয়ারস্টো। তার বিদায়ে ভাঙে স্বাগতিকদের ১০৫ রানের ওপেনিং জুটি।

বেয়ারস্টো ফিরলেও মালান নিজেকে স্থায়ী করেই নিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি ঝড় তুলে চার ছক্কা ও পাঁচ চারে ৪৮ বলে ৭৬ রান করে ফেরেন দুশমন্থ চামিরার বলে আউট হয়ে। শেষের দিকে স্যাম কারান ও ক্রিস জর্ডানের ব্যাটে ১৮০ পর্যন্ত যায় ইংল্যান্ডের রান।১৭ রানে ৪ উইকেট নিয়ে লঙ্কানদের সেরা বোলার চামিরা। টি-টোয়েন্টিতে এটাই তার সেরা বোলিং।

রান তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় শ্রীলঙ্কা। ইংলিশ পেসারদের দারুণ বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি সফরকারীরা। ২৭ বলে এক ছক্কায় ১৯ রান করেন ওশাদা ফার্নান্দো। ১৯ বলে ১১ রান করেন নিরোশান ডিকভেলা। শেষ দিকে একটি করে ছক্কা ও চারে ২০ রান করে পরাজয়ের ব্যবধান কমান বিনুরা ফার্নান্দো।

২৭ রানে নেন ৩ উইকেট নেন ডেভিড উইলি। কারান ২ উইকেট নেন ১৪ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ১৮০/৬ (বেয়ারস্টো ৫১, মালান ৭৬, লিভিংস্টোন ১৪, বিলিংস ২, মর্গ্যান ১, মইন ৭, কারান ৯*, জর্ডান ৮*; চামিরা ৪-০-১৭-৪, বিনুরা ৪-০-২৬-১, উদানা ৪-০-৫৫-১, সান্দাক্যান ৪-০-২৮-০, হাসারাঙ্গা ৩-০-৪২-০, শানাকা ১-০-৯-০)

শ্রীলঙ্কা: ১৮.৫ ওভারে ৯১ (গুনাথিলাকা ৪, পেরেরা ৩, ওশাদা ১৯, মেন্ডিস ৬, ডিকভেলা ১১, শানাকা ৭, হাসারাঙ্গা ১, উদানা ০, বিনুরা ২০, সান্দাক্যান ৩*, চামিরা ১; উইলি ৪-০-২৭-৩, ওকস ৪-০-৯-১, জর্ডান ৪-১-১৩-১, কারান ৪-০-১৪-২, রশিদ ১-০-৯-০, লিভিংস্টোন ১-০-৮-১, মইন ০.৫-০-৩-১)

ফল: ইংল্যান্ড ৮৯ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী ইংল্যান্ড

ম্যাচ সেরা: ডেভিড মালান

সিরিজ সেরা: স্যাম কারান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »