প্রাইম ব্যাংককে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জিতলো আবাহনী-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল টি টোয়েন্টি) তে অঘোষিত ফাইনালে রোমাঞ্চ আর উত্তেজনাকর ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৮ রানে জিতেছে আবাহনী। ১৫ রাউন্ড শেষে দুই দলের সমান ২২ পয়েন্ট ছিল। জিতলেই চ্যাম্পিয়নস এমন সমীকরন মিলিয়ে শিরোপা ধরে রাখলো আবাহনী লিমিটেড।

মিরপুরে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান করে আবাহনী। বল হাতে ইনিংসের প্রথম বলেই মোহাম্মদ নাঈমকে ০(১) ফিরিয়ে আবাহনীকে শুরুর ধাক্কা দেন মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় ওভারের শেষ বলে আবাহনী শিবিরে আঘাত হানেন রুবেল হোসেন। দলীয় ১৫ রানে ওপেনার মুনিম শাহারিয়ারকে ফেরান রুবেল।

তিন নম্বরে নেমে ঝড় তোলেন লিটন দাস। ১৩ বলে ২ চার ও ১ ছক্কায় ব্যাক্তিগত ১৯ রানে ফিরে ঢ়ান লিটনও। এরপর নাজমুল হোসেন শান্ত এবং মোসাদ্দেক হোসেন সৈকত আবাহনীকে ম্যাচে ফেরান। চতুর্থ উইকেটে ৬১ বলে ৭০ রানের জুটি গড়ে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। ফেরার আগে ৪০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৫ রান করেছেন শান্ত। ৩৯ বলে ৪০ রানের ধীরগতির ইনিংস খেলেছেন সৈকতও। ৭ বলে ১২ রানের ইনিংস খেলেছেন আফিফ হোসেন। শেষ দিকে ১৩ বলে ২ ছক্কায় অপরাজিত ২১* রানের ইনিংস খেলে দলকে লড়াকু পুঁজি এনে দেন মোহাম্মদ সাইফুদ্দিন।

বল হাতে ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নিয়েছেন রুবেল হোসেন। ১ উইকেট করে নিয়েছেন মোস্তাফিজ, শরিফুল, রুবলে মিয়া এবং নাহিদুল ইসলাম।

 

আবাহনীর দেওয়া ১৫১ রানের টার্গেটে খেলতে নেমে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানে থেমেছে প্রাইম ব্যাংক। লক্ষ্য তাড়ায় শুরু থেকেই উইকেট হারিয়ে বিপাকে পরে প্রাইম ব্যাংক। ইনিংসের তৃতীয় বলে রনি তালুকদারকে ১(২), হারায় প্রাইম ব্যাংক। এরপর এনামুল হক ১৩(১২)৷ রাকিবুল হাসান ৪(৯), মোহাম্মদ মিঠুন ৬(৪), নাহিদুল ইসলাম ১০(৯) এর বিদায়ে দলীয় ৬৬ রানে ৫ উইকেট হারিয়ে বসে প্রাইম ব্যাংক।

প্রাইম ব্যাংকের আশা হয়ে টিকে থাকেন ওপেনিংয়ে খেলতে নামা রুবেল মিয়া। ৪৩ বলে ৬ চারে ৪১ রান করে ১৫.৩ ওভারে দলীয় ৯৮রানে ফিরে গেলে লক্ষ্যচুত হয়ে পরে প্রাইম ব্যাংক। সেই সময়ে ম্যাচ জমিয়ে তোলেন নাইম হাসান এবং অভিজ্ঞ অলক কাপালি। ১৮ বলে ১৯ রানের ইনিংস খেলে নাইম ফিরে গেলেন শেষ ওভার পর্যন্ত লড়াই করেন অলক।

শেষ ওভারে প্রাইম ব্যাংকের প্রয়োজন ছিল ১৬ রান। প্রথম তিন বলে কোনো রান নিতে পারেন নি কাপালি। চতুর্থ বলে ৬ মেরে আবাহনী শিবিরে কাঁপন ধরান কাপালি। কিন্তু ৫ম বলে সিঙ্গেলস নিলে, জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় তাদের। শেষ বলটি ডট খেলেন মোস্তাফিজ। আবাহনীর হয়ে ৪ ওভার বল করে ৩৬ রানে ৪ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ৩ ওভারে ৩০ রানে ২ উইকেট নিয়েছেন মেহেদি হাসানবরানা। ১ উইকেট করে নিয়েছেন তানজিম সাকিব এবং আরাফাত সানি।

সংক্ষিপ্ত স্কোরঃ আবাহনী লিমিটেড ১৫০/৭(২০)

লিটন ১৯, শান্ত ৪৫, মোসাদ্দেক ৪১, আফিফ ১২, সাইফুদ্দীন ২১* বল হাতে রুবেল ২২/১, মোস্তাফিজ,৩৭/১ শরিফুল ২২/১, রুবেল মিয়া ১৮/১ এবং নাহিদুল ইসলাম ২০/১

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবঃ ১৪২/৯(২০)
রুবেল মিয়া ৪১, এনামুল ১৩, নাহিদুল ১০, নাইম হাসান ১৯, অলক ৩৪* বল হাতে সাইফুদ্দিন ৩৬/৪, মেহেদি হাসান রানা ৩০/২, আরাফাত সানি ১৮/১, তানজিম সাকিব ৩১/১

ফলাফল আবাহনী ৮ রানে জয়ী/ ম্যাচ সেরা মোহাম্মদ সাইফুদ্দিন।

নিউজক্রিকেট/ রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »