নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার লিগে শেষ রাউন্ডে বৃষ্টি বিঘ্নত ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২৫ রানে জিতেছে মোহামেডান। এই ম্যাচের ফলাফলে দোলেশ্বর তৃতীয় স্থানে এবং মোহামেডান ষষ্ঠ স্থানে থেকে লিগ সম্পন্ন করল।
‘হোম অব ক্রিকেটে দিনের প্রথম খেলায় বৃষ্টির জন্য ম্যাচের দৈর্ঘ নেমে আসে ১৩ ওভারে। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান জড়ো করে মোহামেডান। দলের পক্ষে ২১ বলে ৩ চারের সাহায্যে সর্বোচ্চ ২৬ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ১৯ বলে ১৮ রান করেছেন শাকিল হোসেন। শেষ দিকে মাত্র ৮ বলে ২ চার ও ২ ছক্কায় ২৩ রানে ক্যামিও খেলেছেন শুভাগত হোম। দোলেশ্বরের পক্ষে ২ ওভারে ১৩ রানে ২ উইকেট নিয়েছেন এনামুল হক জুনিয়র। ৩ ওভারে ৬ রানে ১ উইকেট নিয়েছেন শরিফউল্লা, ৪৫ রানে ১ উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি।
১০৪ রানেট লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারের শেষ বলে উইকেট হারায় প্রাইম দেলেশ্বর। দলীয় ১০ রানে ব্যাক্তিগত ৮(৫) রান করে ফেরেন তৌফিক খান। দ্বিতীয় উইকেটে ঝড় তুলে জয়ের আভাস দেন ওপেনার ইমরানউজ্জামান এবং সাইফ হাসান। ৩.৩ ওভারে দলীয় ৩৬ রানে ইয়াসিন আরাফাতের বলে বিদায় নেন ইমরানুজ্জামান ১৫(৮)। সেই ওভারেই ৫ম বলে সাইফ হাসানকেও ফেরিয়ে দেন আরাফাত ১১(১০)
এরপট ব্যাটিং বিপর্যয়ে পর দোলেশ্বর। আসা যাওয়ার মিছিলে যোগ দেন মার্শাল আইয়ুব, ফরহাদ রেজা, সামীম হোসেন। এর মাঝে ১৭ বলে ১৬ রানের ইনিংস খেলেন ফজলে মাহমুদ। শেষ পর্যন্ত ১১.৪ ওভারে মাত্র ৮১ রানে অলআউট হয়ে যায় দলটি। মোহামেডানের হয়ে ২.৪ বল করে ২১ রানে ৫ উইকেট নিয়েছেন রুয়েল মিয়া। ৩ ওভারে মাত্র ১১ রানে ৪ উইকেট নিয়েছেন ইয়াসির আরাফাত।
১৬ ম্যাচ শেষে ২১ পয়েন্টধারী দোলেশ্বর জিতেছে ৯টি ম্যাচে, হেরেছে ৪টি। সমান সংখ্যক ম্যাচে ৭টি ম্যাচ জিতেছে মোহামেডান, হেরেছে ৮টি ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর
টস : মোহামেডান স্পোর্টিং ক্লাব
মোহামেডান স্পোর্টিং ক্লাব : ১০৩/৫ (১৩ ওভার)
ইমন ২৬, শুভাগত ২৩* শাকিল ১৮৷
এনামুল জুনিয়র ১৩/২, শরিফউল্লাহ ৬/১, রাব্বি ৪৫/১
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব : ৮১/১০ (১১.৪ ওভার)
, তৌফিক ৮, ইমরানউজ্জামান ১৫, সাইফ ১১ ফজলে ১৬,
রুয়েল ২১/৫, ইয়াসিন ১১/৪
ফল : মোহামেডান ২৫ রানে জয়ী (ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে)/ ম্যাচ সেরা রুয়েল মিয়া
নিউজক্রিকেট/ রাসেল।
